সাময়িক বরখাস্ত হয়ে বহু শিক্ষক ঝুলে আছেন বছরের পর বছর
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক সাময়িক বরখাস্ত হয়ে ঝুলে আছেন বছরের পর বছর। না তারা চাকরি ফিরে পাচ্ছেন, না পাচ্ছেন প্রাপ্য অর্থ। বিষয়টির স্থায়ী মীমাংসার জন্য উচ্চ আদালত শিক্ষা মন্ত্রণালয়কে একটি নীতিমালা তৈরির নির্দেশে দিয়েছে। আদালতের নির্দেশের তিন বছরেও নীতিমালা তৈরির কাজ শুরু হয়নি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারের চাকরিবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে ছয় মাসের বেশি সাময়িক বরখাস্তের সুযোগ নেই। হয় তাকে বরখাস্ত করতে হবে, না হয় স্বপদে বহাল করতে হবে। সাময়িক বরখাস্ত বছরের পর বছর চলতে পারে না।
বিধি যাই থাকুক, বাস্তবতা ভিন্ন। সর্বশেষ শিক্ষক বরখাস্তের বিষয়ে একটি মামলায় মন্ত্রণালয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। তখন এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হলেও স্থায়ীভাবে নীতিমালা এখনো হয়নি। ফলে শিক্ষক ভোগান্তি ও আদালতে মামলার সংখ্যা বেড়েই চলেছে।
মাউশি সূত্র জানায়, শিক্ষাবোর্ড, মাউশি কিংবা বিদ্যালয়ের গভর্নিং বডি শিক্ষকদের বরখাস্ত করে। কোনো শিক্ষক একবার সাময়িক বরখাস্ত হলে স্বপদে ফিরতে তাকে নানা বাধার মুখোমুখি হতে হয়। অনেকে বছরের পর বছর ঘুরে চাকরি ফিরে পেলেও বঞ্চিত হচ্ছেন বেতন ভাতা থেকে। এ সংক্রান্ত পরিপত্রের তোয়াক্কা করছে না শিক্ষা সংশ্লিষ্টরা।
এই আদেশ বাস্তবায়নে ম্যানেজিং কমিটিই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। আদালতের নির্দেশনার পর মাউশি থেকে সুর্নিদিষ্ট নীতিমালা প্রণয়নে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এখনো নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। এক্ষেত্রে শিক্ষাবোর্ডও অসহায়।
জানা যায়, এ বিষয়ে শিক্ষাবোর্ডের ১৯৭৯ সালের একটি রেজুলেশনও রয়েছে। বরখাস্তের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘কোনো শিক্ষকের ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত করার সুযোগ নেই।’ এরপরও বছরের পর বছর শিক্ষকদের বরখাস্ত করে রাখা হচ্ছে। মাউশি কর্মকর্তারা জানান, এ বিষয়ে আইন নেই। মন্ত্রণালয়ও এই প্রজ্ঞাপনের তোয়াক্কা করে না।
উচ্চ আদালতের রায় উপেক্ষিত :
উচ্চ আদালত ২০২১ সালের ৯ সেপ্টেম্বর একটি রায় দেয়। রায়ে বলা হয়, ‘সাময়িক বহিষ্কৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রক্রিয়া শুরু অথবা সাময়িক বহিষ্কারের মধ্যে যা পূর্বে শুরু হয়েছে সেদিন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ বাতিল হয়ে যাবে এবং তিনি বকেয়া বেতনাদিসহ স্বপদে বহাল হবেন।’ রায়ে এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রণয়নে সচিব, শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
এরপরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় উচ্চ আদালতে অবমাননার দরখাস্ত করা হয়। হাইকোর্ট বিভাগ আদালত অবমাননা পিটিশন নং ২২৬/২০২৩ এর ২০/০৬/২০২৩ তারিখের আদেশে হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় কেন আদালত অবমাননা হবে না এ মর্মে কারণ দর্শানোর রুল ইস্যু হয়।
হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা এবং মাউশির আইন বিভাগের মতামতের পরও আমলাতান্ত্রিক জটিলতায় নীতিমালা তৈরি হয়নি। মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের কর্মকর্তারাও উক্ত বিষয়ে যথেষ্ট উদাসীনতা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অগনিত ভুক্তভোগী শিক্ষক প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্তৃপক্ষের বক্তব্য
মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শিক্ষকদের বরখাস্তের বিষয়ে শিক্ষাবোর্ডে আদালতের মতো একটি শুনানি হয়। দুই পক্ষের উকিলের মতো প্রতিনিধি থাকে। সেখানে আরবিটারি কমিটি শুনানি শেষে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়। সেটি ম্যানেজিং কমিটি না মানলে কমিটি বাতিল করার সুযোগ আছে। তবে এ সংক্রান্ত বেশকিছু অভিযোগও রয়েছে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












