হামাসের বীরত্ব:
এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা
ইসরাইলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের ওপর আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে।
ইসরাইলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা:
ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।
এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। এই জোট এক বিবৃতিতে বলেছে, শত্রুর শক্ত ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় দখলদারিত্ব প্রতিরোধ এবং আরব জনগণকে সমর্থন করার নীতির আওতায় আমাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখ-ের হাইফা বন্দরে হামলা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে চলছে পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)