হামাসের বীরত্ব:
মার্কিন হুমকিতে ইসরাইল-বিরোধী অভিযান বন্ধ হবে না -হুথি নেতা
মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলা চালাবে হুথিরা, -যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া বন্দিদের মুক্তি নেই -ইসলামি জিহাদ
, ০১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, মার্কিন হুমকির কারণে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে না। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই অভিযান অব্যাহত থাকবে।
এক পোস্টে মোহাম্মদ আলী আল-হুথি এই ঘোষণা দেন।
এবার মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র স্বাধীনতাকামী হুথি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
খবরগুলো বলা হয়েছে, পাল্টা হামলার ঘোষণাটি দিয়েছেন হুথির সামরিক মুখপাত্র। বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, আত্মরক্ষার জন্য লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করে হামলার পরিকল্পনা চলছে।
হুথি গোষ্ঠী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া বন্দিদের মুক্তি নেই: নাখালা
ইসরাইলি আগ্রাসনের শিকার গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী পণবন্দিদের ছেড়ে দেয়ার জন্য চারটি শর্ত আরোপ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। আমেরিকা ও তার মিত্ররা যখন একটি চুক্তির মাধ্যমে এসব পণবন্দিকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে তখন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা এসব শর্তের কথা ঘোষণা করেছেন।
গাজায় ইসরাইল-বিরোধী বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন কাজ করছে এবং এগুলোর মধ্যে হামাসের পরেই ইসলামি জিহাদের অবস্থান।
নাখালা মঙ্গলবার বলেন, তার সংগঠনের পক্ষ থেকে ঘোষিত চারটি প্রধান শর্ত অগ্রাহ্য করা হলে ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইসলামি জিহাদ। তার ঘোষিত চারটি শর্ত হচ্ছে- গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার, গাজা পুনর্গঠনের নিশ্চয়তা প্রদান এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষিত হয় এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












