সিরিয়া থেকে বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের সরিয়ে নিলো ইরান
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
সংঘাতপূর্ণ সিরিয়া থেকে ইসলামিক বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ইরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সিরিয়ায় বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। আর এসব হামলার কারণে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে দেশটি।
সূত্রগুলো আরও জানিয়েছে, সিরিয়ায় নিজেদের প্রভাব ধরে রাখতে এখন থেকে স্থানীয় শিয়া গোষ্ঠীগুলোর ওপর নির্ভর করবে ইরান।
প্রায় এক যুগ আগে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সহায়তা করতে সিরিয়ায় যান বিপ্লবী গার্ডের কর্মকর্তা ও সেনারা। তবে গত ডিসেম্বর থেকে অর্ধ ডজনেরও বেশি কর্মকর্তা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। যার মধ্যে বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখার এক উচ্চপদস্থ জেনারেলও আছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানের কট্টরপন্থীরা এসব হামলার প্রতিশোধ নেওয়ার দাবি জানাচ্ছে; তা সত্ত্বেও ইরান বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের প্রত্যাহার করে নিয়েছে। কারণ তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়িত হতে চায় না।
তবে সিরিয়া ছাড়ার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছে সূত্রগুলো। কিন্তু সিরিয়া নিয়ে নতুন করে ভাবার বিষয়টি দেখাচ্ছে, হামাস ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের মধ্যকার যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যে কতটা বিস্তৃত হচ্ছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর দাবি, এই যুদ্ধে সিরিয়া থেকে হামাসকে সহযোগিতা করছিলো বিপ্লবী গার্ডের কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)