যশোরের মাটিতে প্রথম চাষ হলো চিয়াসিড ও কিনোয়া
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
যশোরের মাটিতে প্রথমবার বিদেশি খাদ্যশস্য চিয়া সিড এবং কিনোয়া চাষ করেছের জুলফিকার সিদ্দিক। কিছুদিন পরই তার জমিতে চাষ করা এই ফসল উঠবে। সবকিছু ঠিকঠাক থাকলে খরচ বাদে লক্ষাধিক টাকা আয় হবে বলে আশা করছেন এই কৃষক।
সরেজমিনে দেখা গেছে, চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের বাজারের পাশে কৃষি নার্সারি করেছেন জুলফিকার সিদ্দিক (৫৩)। বিদেশি ও নিত্যনতুন ফসল নিয়ে চাষাবাদ। এবার চাষ করেছেন চিয়া সিড ও কিনোয়া নামের দুটি ফসল। ৩০ শতাংশ জমিতে দুটি ফসলের চাষ করেছেন।
এবার ২০ শতক জমিতে চিয়া সিড চাষ করেছেন এই কৃষক। দুই ভাগে চিয়া সিডের ক্ষেত। একটি অংশে আগাম চিয়া, পরের অংশে লাবি। আরও ১০ শতক জমিতে কিনোয়া চাষ করেছেন।
এই কৃষকের এক একর জমিতে রয়েছে চিয়া সিড, কিনোয়া, জাপানের জাতীয় ফল পার্সিমন, ক্যাপসিকাম, ড্রাগন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও চুইঝাল ইত্যাদি।
এখানে উৎপাদিত ফল-ফসল বিক্রি করে বেশ ভালো আছি জানিয়ে জুলফিকার বলেন, ‘চিয়া সিড ও কিনোয়া বিক্রি করে খরচ বাদে লাখ টাকার বেশি আয় হবে বলে আশা করছি। যদিও আগাম চিয়া বর্ষায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি কেজি চিয়া সিডের দাম এক হাজারের মতো। তবে কিনোয়ার কেজি এক থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হবে। ১০ শতক জমিতে ৩০ কেজির মতো কিনোয়া পাবো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলন তোলা যাবে। প্রতি ১০ শতকে ১০ কেজির বেশি চিয়া পাবো। মার্চ মাসে ফলন তোলা যাবে।’
এ বিষয়ে জুলফিকার সিদ্দিক বলেন, ‘চিয়া সিড ও কিনোয়ার ক্রেতা আসলে ছিল না। ইদানিং মোবাইলে অনেক ক্রেতার সন্ধান মিলেছে। যে হারে মোবাইলে চাহিদার কথা শুনছি, তাতে ফলন শেষ হয়ে যাবে। কিন্তু ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারবো না। অনেকে দেখতে চেয়েছেন, আমি তাদের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আসতে বলেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, ‘চিয়া সিড ও কিনোয়া মূলত রবি ফসল। এটি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে চাষ হয়, ফলন তোলা যায় মার্চ মাসে। কিনোয়াতে প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন ও খনিজ রয়েছে। এটির শাক (স্থানীয়ভাবে বলে বতুয়া শাক) খাওয়া যায়। আবার ফলও রান্না করে খাওয়া যায়। সাধারণত পায়েস বা জাউ হিসেবে খেতে পারি আমরা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












