আল ইহসান ডেস্ক:
পাপুয়া নিউগিনির পশ্চিমাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে হাজারো বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। প্রাণ গেছে বেশ কয়েকজনের। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানায়। খবর আল জাজিরার।
গত রোববার স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটের দিকে ইস্ট সেপিক অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
ইস্ট সেপিকের গভর্নর অ্যালান জানায়, ভূমিকম্পটি প্রদেশের অধিকাংশ অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে। সে বলেছে, ইতোমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছে। সে আরও বলেছে, কর্তৃপক্ষ এখনো ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করছে। তবে হাজারো বাড়ি আমরা হারিয়েছি।
প্রাদেশিক পুলিশের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন খাল ও ঝিলড়গুলো দীর্ঘদিন ধরে পরিষ্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না রাজউক। রাজউকের উদাসীনতা এবং স্থানীয় জনসাধারণের ভোগান্তির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখন এসব লেক ও খালে পরিচ্ছন্নতা ও মশা নিধনে অভিযান চালাচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, হাতিরঝিল, উত্তরা খাল, গুলশান লেক ও বারিধারা লেক রাজউকের মালিকানাধীন হলেও ডিএনসিসিকেই এগুলো পরিষ্কার করতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম হি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রমজান শরীফ মাসে যানজট নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়েছিল ডিএমপি। কিন্তু প্রতি বছরের মত এবারও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যানজট।
কর্মজীবী মানুষের বেশিরভাগই অফিসে শেষে বাসায় ফেরেন ইফতারের আগে। সবার টার্গেট বাসায় ইফতার করা।
কিন্তু বিকেলে অফিস থেকে বের হয়ে ঘরমুখো হতেই পড়তে হয় যানজটে। এই সময়টায় রাজধানীর প্রতিটি সড়ক, ফ্লাইওভারে যানজট লেগে যায়।
রমজান উপলক্ষে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। বিকেল ৫টার পরিবর্তে রমজান মাসে ৩টায় ছুটি পাচ্ছেন অনেকে। আর এ সময় বের হলে তানজিদ হোসেনের মতো হাজার বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরে হলুদ ও মরিচের সঙ্গে ইঁদুরের মল পাওয়াসহ নানা অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শহরের পুরাণ বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান চালান।
তিনি বলেন, শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাইফুল ফুডকে ১০ হাজার টাকা ও হলুদ-মরিচের গুঁড়োর সঙ্গে নিম্ন মানের হলুদ মরিচ গুঁড়ো মিশানো, ভুট্টার গুঁড়ো মিশানো, এমনকি হলুদ-মর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনও ফিলিস্তিতে গণহত্যা চলছে, আমরা এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছি। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কারণ যুদ্ধের ভয়াবহতা কেমন আমরা জানি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
দ্রব্যমূল্য বাড়ার কারণ হিসেবে রুশ-ইউক্রেন যুদ্ধকে দায়ী করে তি বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ভারতীয় কোম্পানি ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশ ও ইপিজেডের নিরাপত্তা কর্মীদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মোংলা ইপিজেডের গেটে এ ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত এবং আটজন শ্রমিককে আটক করা হয়েছে বলে দাবি শ্রমিকদের।
শ্রমিকেরা জানান, ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপির সাতটি প্ল্যান্ট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার আয়োজনে সম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই রমাদ্বান শরীফ ইয়াওমুস সাব্ত (শনিবার) কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনুসরণে ও দিক-নির্দেশনায় রাজধানী ঢাকার ওয়ার্ডসমূহ এবং দেশের বিভিন্ন জেলা থেকেও বিশেষ উদ্যোগে দেশের বিভিন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইল গাজা যুদ্ধে নিজের ব্যর্থতা ঢাকতে এখন মরিয়া হয়ে হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাস এক বিবৃতিতে বলেছে, বিগত প্রায় ছয় মাস যাবত ফিলিস্তিনি জনগণের অটল অবস্থান ও প্রতিরোধ ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ জয়ের আশাকে সুদূর পরাহত করে তুলেছে।
বাকি অংশ পড়ুন...












