যে হোটেলে এক টাকায় মেলে বেগুনি-পেঁয়াজু, ১৫ টাকায় খিচুড়ি
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ আশির, ১৩৯১ শামসী সন , ২৪ মার্চ, ২০২৪ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বেগুনি-পেঁয়াজুর দাম এক টাকা। ভুনা খিচুড়ি খেলে খরচ ১৫ টাকা আর চিকেন বিরিয়ানি জন্য লাগে ২৫ টাকা। এমন সব অবিশ্বাস্য দামে খাবার বিক্রি করে সাড়া ফেলে দিয়েছে গাইবান্ধার পলাশবাড়ির এক টাকার হোটেল। অন্য হোটেলের চেয়ে সস্তা ও খাবারের মান ভালো হওয়ায় সবার মুখে প্রশংসা হোটেলটির।
উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুরের গড়ে উঠেছে হোটেলটি। এক টাকা দামের বিভিন্ন খাবার বিক্রি হয় বলে এ ধরনের নাম রাখা হয়েছে।
সাবেক পুলিশ সদস্য জুয়েল আকন্দের ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল কম দামে গ্রামের দরিদ্র মানুষদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। ছোটবেলার সে ইচ্ছা বাস্তবে রূপ দিতে হোটেলটি তৈরি করেন তিনি। নিজের জমানো টাকার সঙ্গে স্থানীয় এনজিও থেকে কিছু টাকা লোন নিয়ে পারিবারিক জমিতে শুরু করেন হোটেলটি।
সরেজমিনে দেখা যায়, এক টাকার এ দোকানে যেমন আছে বসে খাবার ব্যবস্থা, তেমনি আবার কেউ চাইলে প্যাকেট করেও নিয়ে যেতে পারেন। আরামদায়ক সোফার সঙ্গে রয়েছে চেয়ার-টেবিলও। ভোজনরসিকরা তাদের ইচ্ছামত জায়গায় বসে খাবার খেতে পারেন।
এ দোকানে একবারে বেশি খাবার রান্না করা হয় না। টাটকা খাবার দেওয়ার জন্য অল্প করে রান্না করা হয়। সেই খাবার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হলে আবার নতুন করে রান্না হয়।
আব্দুল মালেক নামের এক ক্রেতা জানান, এ দোকান সাধারণ মানুষের জন্য আর্শিবাদ। রোজাদাররা অল্প টাকায় এখানে থেকে ইফতার কেনার সুযোগ পাচ্ছেন।
এক টাকার হোটেলের মালিক জুয়েল আকন্দ বলেন, কমমূল্যে খাবার বিক্রিতে লাভ কম হয়। কিন্তু লোকসান গুণতে হয় না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে নিজেরা একটু কম লাভ করে সাধারণ মানুষকে সহযোগিতা করা।
তিনি আরও বলেন, ব্যক্তিগত কারণে তিন বছর আগে পুলিশ কনেস্টেবলের চাকরি থেকে অব্যহতি নিয়ে সম্প্রতি এক টাকার খাবারের দোকান শুরু করেছি। আর এখান থেকে যা আয় হয় তাতেই মিটছে দুই সন্তানসহ চার সদস্যের চাহিদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)