আল ইহসান ডেস্ক:
ভারতে ধনী ও দরিদ্রের মধ্যে আর্থিক বৈষম্য অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এবং দেশের জাতীয় সম্পদের ৪০ শতাংশই রয়েছে দেশের এক ভাগ ধনকুবেরের হাতে। এমনটাই দাবি করেছে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের সাম্প্রতিকতম তথ্য।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে ২০১৪-১৫ এবং ২০২২-২৩ সালে এই বৈষম্য রেকর্ড পরিমাণ বেড়েছে।
২০২২-২৩ সালে ভারতের ধনীতম এক শতাংশের উপার্জন ও সম্পদ সর্বোচ্চ হয়েছে। ওই এক শতাংশের হাতে কুক্ষিগত হয়েছে দেশের মোট উপার্জনের ২২.৬ শতাংশ এবং মোট সম্পদের ৪০.১ শতাংশ।
গত ১০০ বছরের চিত্র তুলে ধরা হয়েছে ‘ইনকাম অ্যান্ড ওয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইফতার আয়োজন নিয়ে উৎসবমুখর থাকে পুরান ঢাকার চকবাজার। নানা স্বাদের মুখরোচক আর ঐতিহ্যবাহী খাবারের ইফতার কিনতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসেন এখানে।
গতকাল জুমুয়াবার সাপ্তাহিক ছুটির দিনে চকবাজারে ইফতার কিনতে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ। মানুষের ভিড়ে সেখানে তিল ধারণের জায়গা নেই।
জুমার নামাজের পর থেকে চকবাজার শাহী মসজিদের সামনের অস্থায়ী এ ইফতার বাজারে মানুষের আনাগোনা শুরু হয়। বিকেল গড়াতে গড়াতে মানুষের ভিড় রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়।
প্রায় ৫০-৬০ বছরের পুরোনো এই ইফতার বাজার নানা স্বাদের মুখ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুহম্মদ নজরুল ইসলাম চৌধুরী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদ (আরএম জি টিসিসি)-এর ১৭তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।
শ্রম ও কর্মসংস্থান প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ সারা দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমেছে। ঢাকার অধিকাংশ বাজারেই এখন প্রতি কেজি পেঁয়াজ মিলছে ৪০ থেকে ৪৫ টাকায়। তবে কিছু বাজারে ৫০ টাকাতেও বিক্রি হচ্ছে। আবার ভ্যানে করে যেসব ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করেন, তারা দাম রাখছেন ৩০ থেকে ৩৫ টাকা। গত মঙ্গলবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
রাজধানীর কারওয়ান বাজারের অধিকাংশ খুচরা দোকানেই ৪০ থেকে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৭৫ টাকা পাল্লা বা ৩৫ টাকা কেজিতে।
কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী কব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অপূর্ব স্বত:স্ফূর্ততায়, অভূতপূর্ব জওক-শওক সহকারে অদৃষ্টপূর্ব মহতী আয়োজনে অশ্রুতপূর্ব অনুষ্ঠানমালায় রাজারবাগ দরবার শরীফের কেন্দ্রিকতায় কুল কায়েনাতে অব্যক্ত খুশির আমেজে পালিত হলো মহিমান্বিত ৯ই রমাদ্বান শরীফ। জাহেরী-বাতেনী লাখ লাখ মুরীদান অনলাইনে গোটা বিশ্বব্যাপী আশেকীন-মুহিব্বীন ভক্তবৃন্দের উচ্ছ্বাস ভরা আনন্দে, আবেগের উত্তালে, মুহব্বতের জোশে মহা আনন্দঘন পরিবেশে পালিত হলো মহিমান্বিত ৯ই রমাদ্বান শরীফ। মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার লখতে জিগার এবং হযরত উম্ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের প্রথম প্রান্তিকেই (জানুয়ারি থেকে মার্চ মাস) ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এরই মধ্যে ২০ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ঢাকার থেকে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঢাকার তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ঢাকা শহরে ৫২৭ জন এবং ঢাকার বাহিরে ১ হাজ বাকি অংশ পড়ুন...












