যে দেশে রোজা না রাখলেই গ্রেফতার!
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আশির, ১৩৯১ শামসী সন , ২৬ মার্চ, ২০২৪ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়া এমন একটি দেশ যেখানে রোজা না রাখলে গ্রেফতার করা হয়। সেখানে এই নিয়ম না মানার কারণে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে সেই দেশের ইসলামিক পুলিশ। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে। মূলত আফ্রিকার এই দেশের একটি প্রদেশে রোজার মাসে এই নিয়ম আছে। সেখানে দিনের বেলা খাবার খেতে দেখার পর ওই ১১ জনকে গ্রেফতার করা হয়।
নাইজেরিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেখানের ১২ প্রদেশে চালু করা হয়েছে শরিয়া আইন। ওই ১২টি প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত প্রদেশগুলির মধ্যে একটি হল কানো। আর কানোর ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত। তারা প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে।
জানা গিয়েছে, সেখানে মঙ্গলবার গ্রেফতার করা হয় ওই ১১ জনকে। গ্রেফতার করার পরে তারা জানিয়েছেন এবার থেকে প্রতিদিন রোজা পালন করবেন তারা। এরপরে তারা আর ইচ্ছাকৃতভাবে রোজা বাদ দিবেন না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বলেন, আমাদের এই রকম অনুসন্ধান এবং তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে থাকছেন।' তিনি বলেন, 'রোজা পালন অমুসলিমদের জন্য নয়। যাদের রোজা রাখার কথা, সেসব মুসলমানের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে এবং সেটা খান তাদের ধরা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)