কিশোরগঞ্জ সংবাদদাতা:
দপ্তরে সেবা নিতে আসা এক ব্যক্তির কাছ থেকে ঘুষের পাঁচ হাজার টাকা গুনে নিচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী আবদুল কাদির মিয়া। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই কর্মচারীকে উপজেলা ভূমি কার্যালয় থেকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দেওয়া হয়েছে।
সংবাদ সূত্রে জানা যায়, সেবাগ্রহীতা বলছেন, ‘সব খারিজ তো সমান না। গরিব মানুষ, কাজটা করে দিয়ে দেন।’ উত্তরে আবদুল কাদির বলেন, ‘কথা ছিল ৬ হাজার টাকা দিবেন। কম দিতে পারবেন না। প্রয়োজনে পরে হলেও দিতে হবে। একটা কাজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি মেরন এয়ার বেইসের “এয়ার টার্গেট সনাক্তকরণের অপারেশন্স শাখা” ও “লং রেঞ্জ এয়ার টার্গেট সনাক্তকরণ রাডার” টার্গেট করে এন্টি-ট্যাংক গাইডেড মিসাইল স্ট্রাইকের প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে হেযবুল্লাহ।
এছাড়াও আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সের আশেপাশের ইসরাইলি সামরিক অবস্থানে, যৌথভাবে মর্টার শেলিং করেছে আল-কুদস ও মুজাহিদীন ব্রিগেড যোদ্ধারা।
আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্স মোড়ের পাশের আল থরা সফকে, ১টি ইসরাইলি সামরিক যানকে ১টি “তন্দুম” শেল দ্বারা টার্গেট করেছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়নে অটোরিকশা ও মিশুকের গ্যারেজ রয়েছে ২৫০টি। এছাড়া ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, গোগনগরসহ অন্য জায়গায় অন্তত ৭০০ গ্যারেজ রয়েছে। ঐসব গ্যারেজে ডিপিডিসির অসৎ মিটার রিডারদের মাধ্যমে বিদ্যুৎ চুরি করা হয় বলে অভিযোগ রয়েছে। রাতদিন অবৈধ লাইন দিয়ে অটোগাড়ির ব্যাটারি চার্জ করা হয়। বিভিন্ন শিফটের চালকরা চার্জ করা অটোগাড়ি নিয়ে রাস্তায় বের হন। এক বেলা শেষে ফের গাড়ি জমা করতে হয় গ্যারেজে। এটাই এখন নারায়ণগঞ্জের বাস্তব চিত্র। আগে রিকশা রাখা হতো। এখন মহল্লায় মহল্লায় চার্জের অটোগাড়ির গ্যারেজ তৈরি হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘বিএনপির নেতারা যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান, সেদিন বিশ্বাস করবো আপনারা সত্যি ভারতীয় পণ্য বর্জন করলেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘আমাদের বিএনপি নেতারা ভারত থেকে শাড়িতে মন কেনে না। আমার নানার বাড়ি ভারত। বিয়ের পর একবার গিয়েছিলাম, আমার ছোট মামা সেখানে থাকেন। ফেরার সময় আমার মিসেসকে একটি শাড়ি দিয়েছিল।’
রিজভী বলেন, আমি কয়েক দিন আগে আমার মিসেসকে জিজ্ঞেস করলাম, ওই শাড়িটা কই? আমার মিসেস বললেন, ‘ওটা দিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চার বছরে মাধ্যমিক স্তরে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে। করোনাভাইরাস শুরুর আগের বছর ২০১৯ সালে দেশে মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ৯২ লাখ ৩ হাজার ৪২৭ জন। ২০২৩ সালে সংখ্যাটা দাঁড়িয়েছে ৮১ লাখ ৬৬ হাজার ১৮৮ জনে। অর্থাৎ এই চার বছরে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১০ লাখের বেশি। শিক্ষার্থী কমার এই সংখ্যা আশঙ্কাজনক বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংস্থাটি শিক্ষার্থী কমার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি।
বাকি অংশ পড়ুন...












