হলুদ-মরিচ গুঁড়োই ইঁদুরের মল, ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরে হলুদ ও মরিচের সঙ্গে ইঁদুরের মল পাওয়াসহ নানা অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শহরের পুরাণ বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান চালান।
তিনি বলেন, শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাইফুল ফুডকে ১০ হাজার টাকা ও হলুদ-মরিচের গুঁড়োর সঙ্গে নিম্ন মানের হলুদ মরিচ গুঁড়ো মিশানো, ভুট্টার গুঁড়ো মিশানো, এমনকি হলুদ-মরিচে ইঁদুরের মল পাওয়ার দায়ে জীবন দে হলুদ মরিচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।