ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
, ১৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৯ জুন, ২০২৬ খ্রি:, ১৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
জাতীয় জনস্বাস্থ্য সংস্থার সর্বশেষ বিশেষ বুলেটিন অনুযায়ী, রেকর্ড ভাঙা এই চরম তাপপ্রবাহের কারণে দেশটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্যারিসের শীর্ষ হাসপাতালগুলোর মর্গে এবং জরুরি বিভাগে নতুন কোনো লাশ বা রোগী রাখার মতো জায়গা নেই।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তাপপ্রবাহ শুরুর আগে ফ্রান্সে প্রতিদিন গড়ে ৯০০ থেকে এক হাজার জন মানুষ মারা যেত। গত বুধবার (২৪ জুন) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতেই একদিনে মৃত্যুর সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়ে যায়।
পরবর্তী শুক্রবার ও শনিবার (২৫ জুন ও ২৬ জুন) দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।
জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা, যা মোট মৃত্যুর প্রায় ৮৫ শতাংশ।
রাজধানী প্যারিস এবং এর আশেপাশের ইল-দ্য-ফ্রান্স অঞ্চলের কেয়ার হোম ও বহুতল ভবনের ওপরের তলায় একা থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের অর্গান ফেইলিওর বা অঙ্গ বিকলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। হাসপাতালগুলোতে হিট স্ট্রোক, তীব্র পানিশূন্যতা ও হৃদরোগে আক্রান্ত রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
পরিস্থিতি সামাল দিতে প্যারিস নগর কর্তৃপক্ষ শহরের প্রধান পার্কগুলো ২৪ ঘণ্টা খোলা রাখছে, মিউনিসিপ্যাল হলগুলোকে শীতাতপ নিয়ন্ত্রিত ‘কুলিং সেন্টার’ এ রূপান্তর করেছে এবং বিভিন্ন পয়েন্টে পানি বিতরণের ব্যবস্থা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












