খাল-লেক পরিষ্কারের দায়িত্ব কার?
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজধানীর বিভিন্ন খাল ও ঝিলড়গুলো দীর্ঘদিন ধরে পরিষ্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না রাজউক। রাজউকের উদাসীনতা এবং স্থানীয় জনসাধারণের ভোগান্তির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখন এসব লেক ও খালে পরিচ্ছন্নতা ও মশা নিধনে অভিযান চালাচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, হাতিরঝিল, উত্তরা খাল, গুলশান লেক ও বারিধারা লেক রাজউকের মালিকানাধীন হলেও ডিএনসিসিকেই এগুলো পরিষ্কার করতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে কিউলেক্স মশা নিধনে আমরা খাল ও জলাধার পরিষ্কার কার্যক্রম শুরু করেছি। কিন্তু এ এলাকায় রাজউকের মালিকানাধীন খালঝিলগুলো তারা পরিষ্কার না করায় মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে ডিএনসিসি থেকে পরিষ্কার করা হচ্ছে।’
ফিদা হাসান জানান, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি গুলশান ও বারিধারা সোসাইটি, স্থানীয় ছয়টি স্কুলের শিক্ষার্থী এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এসব পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।
রাজউক বলছে, হাতিরঝিলসহ তাদের মালিকানাধীন খাল ঝিলগুলোতে দুর্গন্ধ দূর করতে মাঝে মধ্যে ওষুধ ছিটানো হলেও কখনও বড় আকারে পরিচ্ছন্নতার জন্য উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া সামনের ডেঙ্গু মৌসুমের আগেও পরিষ্কার করতে রাজউকের কোনও কর্মসূচি নেই বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি) কামরুল ইসলাম জানান, হাতিরঝিলের পানি পরিষ্কার রাখতে নিয়মিতই ওষুধ ছিটানো হয়। এ ছাড়া রাজউকের মালিকানাধীন অন্যান্য স্থানগুলোতে দুর্গন্ধ হলে সেখানেও কেমিক্যাল ছিটানো হয়। এর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনও উদ্যোগ রাজউকের নেই।
হাতিরঝিল ও অন্যান্য জলাধার প্রসঙ্গে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, উত্তরা খাল এবং গুলশান ও বারিধারা লেক ডিএনসিসির কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য রাজউককে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এগুলো রাজউকের অধীনে থাকায় ডিএনসিসি চাইলেই নিজেদের মতো করে পরিষ্কার করতে পারছে না।
ডিএনসিসির মেয়র বলেন, ‘খাল ও লেকগুলো আমাদের হস্তান্তর করলে এগুলো পরিষ্কার করে নান্দনিক পরিবেশ করার পরিকল্পনা আছে। এখানে ওয়াটার বোট চলবে, মাছের চাষও সম্ভব হবে। কিন্তু তার জন্য অবশ্যই পয়ঃবর্জ্যের দূষিত পানি খালে আসা বন্ধ করতে হবে। ওয়াসা ও রাজউককে এগিয়ে আসতে হবে। সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)