তবু নিয়ন্ত্রণে আসেনি যানজট
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আশির, ১৩৯১ শামসী সন , ২৬ মার্চ, ২০২৪ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রমজান শরীফ মাসে যানজট নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়েছিল ডিএমপি। কিন্তু প্রতি বছরের মত এবারও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যানজট।
কর্মজীবী মানুষের বেশিরভাগই অফিসে শেষে বাসায় ফেরেন ইফতারের আগে। সবার টার্গেট বাসায় ইফতার করা।
কিন্তু বিকেলে অফিস থেকে বের হয়ে ঘরমুখো হতেই পড়তে হয় যানজটে। এই সময়টায় রাজধানীর প্রতিটি সড়ক, ফ্লাইওভারে যানজট লেগে যায়।
রমজান উপলক্ষে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। বিকেল ৫টার পরিবর্তে রমজান মাসে ৩টায় ছুটি পাচ্ছেন অনেকে। আর এ সময় বের হলে তানজিদ হোসেনের মতো হাজার হাজার কর্মজীবী যানজটের ভোগান্তিতে পড়ছেন।
রাজধানীর প্রধান সড়কগুলোয় সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকে যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে। আর ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রচ- যানজটের শিকার হচ্ছেন যাত্রীরা।
যদিও রোজা শুরুর আগের দিন ১১ মার্চ ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, রমজানে মানুষজন যেন বাসায় গিয়ে প্রিয়জনের সঙ্গে ইফতার করতে পারেন, সেই লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি ডিএমপির অপরাধ বিভাগগুলোও কাজ করবে। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। একই সময়ে রাস্তায় বেশি পুলিশ মোতায়েন রাখা হবে, যাতে করে মানুষ ঘরে গিয়ে ইফতার করতে পারেন।
প্রতিবছর রমজান মাসে ‘বিশেষ’ ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও অন্যান্য বছরের মতো এ বছরও যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।
ভুক্তভোগী মানুষ বলছেন, সড়কে শৃঙ্খলা না থাকায় দিনদিন বাড়ছে যানজট। বৃহৎ নগরীতে সুশৃঙ্খল গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থা থাকে, যেটা আমাদের দেশে অনুপস্থিত। ফলে যানজটের কবল থেকে মুক্ত হচ্ছে না মেট্রোপলিটন ঢাকা।
ভুক্তভোগীরা আরও বলছেন, বাসায় গিয়ে ইফতার করার সুবিধার্থে সরকার অফিসের সময় কমিয়েছে। কিন্তু যানজটের কারণে অনেকেই ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারছেন না। এ জন্য শহরের ট্রাফিক ব্যবস্থা দায়ী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)