চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বর্তমানে ৩১ হাজার কর্মী কাজ করছেন। তবে কেইপিজেড পুরোপুরি চালু হলে এখানে ৭০ হাজার লোক কর্মসংস্থানের সুযোগ পাবেন।
কেইপিজেড'র কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
কেইপিজেড এলাকা ঘুরে দেখা যায়, এখানে বিশ্বের ৪৮টি প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। এসব কারখানার ফ্লোর স্পেসের পরিমাণ ৭০ লাখ বর্গ মিটার। তবে কেইপিজেডের ভিতরে এখনো অনেক কারখানা নির্মানাধীন রয়েছে। বিশেষ করে টেক্সটাইল জোনে ৫ টি ম্যান মেড ফাইবার পোশাক তৈরির কারখানা উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মিথ্যা তথ্য ও ভুয়া সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এসব ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর পেছনে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থক এবং ভারতীয় নাগরিক-রাজনীতিকরা। অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাবের বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য।
তাদের বিশ্লেষণে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়। পরদিন পাহাড়ি ও বাঙালি সেটলারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সহিংসতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটিতে নাস্তিক্যবাদী থাকায় ও কোন আলেমের অনুপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা হলে সরকার কমিটি বাতিল করে দেয়। কিন্তু সরকারের এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে ‘অন্তর্বর্তীকালীন সরকারের আপসকামী আচরণের পরিচায়ক’ বলে বলে দাবি করেছে টিআইবি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দাবি করেছে, কতৃর্ত্ববাদী সরকারের বহুমাত্রিক ও নজিরবিহীন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সৌদি যুবরাজ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে দৃঢ় করবে।
গত রোববার সন্ধ্যায় ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ হোসেন বলেন, আমরা অধীর আগ্রহে যুবরাজের সফরের অপেক্ষা করছি। তার সফরের মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ১৯৭৫ সালে আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ‘গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’তে অভিযোগ জমা পড়েছে। অন্য দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আকবর হোসেন ও মেজর জেনারেল (অব.) সারোয়ার হোসেন।
গত রোববার (২৯ সেপ্টেম্বর) নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের ঘটনার কথা উল্লেখ করে এ অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারোয়ার।
অভিযোগে তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে আমাকে ইচ্ছার বিরুদ্ধে গুম করার উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭ অক্টোব বাকি অংশ পড়ুন...
ঢাবি সংবাদদাতা:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ও দ্বীন ইসলাম নিয়ে কটূক্তিকারী ভারতের কথিত হিন্দু ধর্মপ্রচারক রামগীরি এবং বিজেপি’র বিধায়ক নিতেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা কলেজ প্রথম বিক্ষোভ মিছিল বের করে। পরে ঢাকা সিটি কলেজ ও বিকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু হয়ে শাহবাগ থেকে কাঁটা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা সংস্কার এবং সীমান্তে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গত জুমুয়াবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সফরকালে কমলা এই প্রতিশ্রুতি দেয়। যদিও গুরুত্বপূর্ণ এই ইস্যুতে কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ওপর আস্থা রাখছে বেশিরভাগ মার্কিন ভোটার।
কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইতে বাধা দেওয়া হবে জানিয়ে কমলা বলেছে, ‘তবে যেসব কঠোর পরিশ্রমী অভ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনকে ৮শ’ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত হতে চলেছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) এমন দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছে, ইউক্রেন সংকটকে উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের সিদ্ধান্তের কারণে পুরো ইউরোপ পারমাণবিক যুদ্ধের সন্নিকটে পৌঁছে যাচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেছে, পারমাণবিক পরাশক্তি রাশিয়ার সঙ্গে ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ হত্যার ঘটনাকে ইসরায়েলের কাপুরুষোচিত ও সন্ত্রাসী কাজ বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন-হামাস।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘আমরা এই বর্বর ইহুদি আগ্রাসন ও আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মূল্যবোধ, রীতিনীতি ও সনদের প্রতি অগ্রাহ্যতা প্রদর্শন ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ তুলেছেন সংগঠনের নেতারা।
সেই সঙ্গে লেবাননে হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধের সঙ্গে পূর্ণ সংহতি পুনর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২২১ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পো বাকি অংশ পড়ুন...












