এআই চশমা পরে পরীক্ষায় নকল বাড়ছে, কীভাবে কাজ করে এটি?
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পরীক্ষায় জালিয়াতির নতুন মাধ্যম হয়ে উঠছে এআই চশমা। যেগুলোর লেন্সে ভেসে ওঠে প্রশ্নের উত্তর। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে এআই চশমা দিয়ে নকলের প্রবণতা বাড়ছে।
সংবাদমাধ্যম সিএনএন গত ২৭ জুন এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে এআই চশমাসহ আটক করা হয়। এরমাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো এআই চশমা দিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
অপরদিকে তাইওয়ানে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র পাওয়ার পর অস্বাভাবিকভাবে চশমা দিয়ে তাকাচ্ছিলো। এরপর পরীক্ষা করে দেখা যায় তার চশমা থেকে তাপ নির্গত হচ্ছিলো।
এমন পরিস্থিতিতে গত মাসে চীন তাদের কলেজে ভর্তির সবচেয়ে কঠিন পরীক্ষায় সব ধরনের চশমা পরীক্ষা করা বাধ্যতামূলক করে। চীনে কলেজে ভর্তি পরীক্ষায় এ বছর এক কোটি পরীক্ষার্থী অংশ নেয়।
কীভাবে কাজ করে এই চশমা?
এআই চশমাগুলো পাতলা থাকে, এগুলো গোপনীয়তা রক্ষা করে এবং স্মার্টফোন বা ইন্টারনেটের সঙ্গে সংযোগ করে এটি আধুনিক এআই মডেল চালাতে পারে।
হংকংয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রফেসর এআই চশমা নিয়ে গবেষণা করে। সে বাজারে পাওয়া যায় এমন এআই চশমা দিয়ে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।
তার পরীক্ষায় দেখা গেছে- এআই চশমা পরে শুধুমাত্র প্রশ্নপত্রের দিকে তাকালেই প্রশ্নগুলো বৃহৎ এআই মডেল ভাষায় প্রশ্নগুলোকে ট্রান্সমিট করে দেয়। এরপর এটি উত্তর তৈরি করে চশমার লেন্সে উত্তরগুলো প্রদর্শন করে।
সে ১০০ জন মক পরীক্ষার্থীর ওপর এ পরীক্ষা চালায়। যারা এআই চশমা দিয়ে উত্তর দিয়েছে তারা সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলো। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












