মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পাহাড়ে সংঘাত নিয়ে গুজব ছড়ানোর নেপথ্যে আওয়ামী সমর্থক ও ভারতীয়রা -ডিসমিসল্যাব

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, সকাল ৫:৫৭
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মিথ্যা তথ্য ও ভুয়া সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এসব ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর পেছনে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থক এবং ভারতীয় নাগরিক-রাজনীতিকরা। অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাবের বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য।
তাদের বিশ্লেষণে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়। পরদিন পাহাড়ি ও বাঙালি সেটলারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সহিংসতায় অন্তত ৮৬টি দোকান পুড়ে যায়, যার বেশিরভাগই পাহাড়িদের মালিকানাধীন ছিল। সংঘাত দ্রুত রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে এবং এতে চারজন পাহাড়ি মারা যান। অন্তত ৮০ জন আহত হন। পরিস্থিতি আরও অবনতি ঘটে খাগড়াছড়ির ‘স্বনির্ভর’ এলাকায়, যেখানে সেনাবাহিনীর গুলিতে দুই পাহাড়ি নিহত হন। সেনাবাহিনী জানায়, সশস্ত্র গ্রুপের আক্রমণের পর তারা আত্মরক্ষায় গুলি চালায়।
ডিসমিসল্যাবের প্রতিবেদন অনুযায়ী, কিছু ভারতীয় রাজনৈতিক গোষ্ঠী ও সংগঠনের মাধ্যমে এই তথ্য প্রচারিত হয়। এর ফলে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা একটি রাজনৈতিক প্রচারণায় রূপ নেয়, যা উভয় দেশের জনমনে আতঙ্ক ছড়ায়।
ডিসমিসল্যাব বলছে, ১৯ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির ‘স্বনির্ভর‌‌‍‌‌’ এলাকায় গুলির ঘটনার পর প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে। ‘জুম্মো’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথমে ৩২ জনের মৃত্যুর খবর দেয়া হয়। এই পেজটি ১৮ সেপ্টেম্বর তৈরি করা হয়। আর এর সাথে ত্রিপুরার একটি অনলাইন পোর্টাল ‘দ্য জুম্মো টাইমস’ এর লোগো যুক্ত ছিল। এর পরপরই বিভিন্ন ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে একই তথ্য ছড়িয়ে পড়ে। এর এক ঘণ্টার মধ্যেই ৩২ জনের মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছে যায়। কিছু পোস্টে সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং এতে ৩৫ জন পাহাড়ি নিহত হয়েছে দাবি করা হলেও কোনো মৃতদেহ দেখানো হয়নি। রাত ৩টার দিকে এই সংখ্যা আবার ৩৬ জনে পৌঁছায়। বিভিন্ন প্রোফাইল থেকে বলা হয়, ৩৬ জন নিহত হয়েছে এবং ২০০টি বাড়িঘর পুড়ে গেছে।
এ সময়কার বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে ডিসমিসল্যাব দেখতে পায়, বেশ কিছু পোস্টের সাথে আওয়ামী লীগের সমর্থক এবং ছাত্রলীগের সদস্যরা জড়িত। মোহাম্মদ জাকারিয়া ইসলাম নামে একজনের প্রোফাইলে দেখা গেছে, তিনি আওয়ামী লীগের সমর্থক এবং ছাত্রলীগের একজন কর্মী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ২ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৫ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৫ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৫ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৫ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৫ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৫ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৬ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৬ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৬ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৬ ঘণ্টা আগে