কেইপিজেডে কর্মসংস্থান হবে ৭০ হাজার লোকের
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বর্তমানে ৩১ হাজার কর্মী কাজ করছেন। তবে কেইপিজেড পুরোপুরি চালু হলে এখানে ৭০ হাজার লোক কর্মসংস্থানের সুযোগ পাবেন।
কেইপিজেড'র কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
কেইপিজেড এলাকা ঘুরে দেখা যায়, এখানে বিশ্বের ৪৮টি প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। এসব কারখানার ফ্লোর স্পেসের পরিমাণ ৭০ লাখ বর্গ মিটার। তবে কেইপিজেডের ভিতরে এখনো অনেক কারখানা নির্মানাধীন রয়েছে। বিশেষ করে টেক্সটাইল জোনে ৫ টি ম্যান মেড ফাইবার পোশাক তৈরির কারখানা উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যেই সেখানে ৩টি ম্যান মেড ফাইবার পোশাক কারখানা চালু হয়েছে। আর বাকী ২ টি কারখানার অবকাঠামো নির্মাণের কাজ চলছে।
কেইপিজেএড এলাকা পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে ৮২২ একর জমিতে প্রায় ৩০ লাখ গাছ লাগানো হয়েছে। প্রতিবছর এখানে প্রায় দেড় লাখ গাছ রোপণ করা হয়। এছাড়া কেপিইজেড এলাকায় ৩৩ টি লেক ও জলাশয় রয়েছে। এসব লেক জলাশয়ে ৬০০ মিলিয়ন গ্যালন বৃষ্টির পানি ধরে রাখা হয়। যে কারণে কেপিইজেড এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।
কেইপিজেএডের কর্মকর্তারা জানান, এখানে ১০০ একর জমিতে আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই দুইটি আইটি ভবন বানানো হয়েছে। আরো বেশ কয়েকটি বিল্ডিং গড়ে তোলা হবে। এছাড়া আরো ৫০ একর জমির ওপর আইটি ডেভেলপমেন্ট কমপ্লেক্সে ১৬টি উচ্চ ভবন বানানোর পরিকল্পনা রয়েছে। দুইটি আইটি পার্ক নির্মাণ সম্পন্ন হলে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে।
চট্টগ্রাম কেপিইজেড কারখানার রুপটফে বিশাল সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এই সোলার পাওয়ার থেকে ইতোমধ্যেই ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় রুপটফ সোলার প্ল্যান্ট।
কেইপিজেডের সভাপতি জাহাঙ্গীর সাদাত জানান, কেইপিজেডকে আধুনিকীকরণ, পরিবেশ ও শ্রম বান্ধব হিসেবে গড়ে তুলতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। এখানে একটি মডেল স্থাপনা আমরা গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়াংওয়ান করপোরেশনকে কেইপিজেড প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হয়। পরে ১৯৯৯ সালে এই কেপিইজেড উদ্বোধন হয়। প্রায় আড়াই হাজার একর জমির ওপর গড়ে উঠেছে এই কেইপিজেড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)