ইসলামে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয় -বোম্বে হাইকোর্ট
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কোনও ব্যক্তি ইসলামে দীক্ষিত হলে তার ক্ষেত্রে তফশিলি জাতি ও তফশিলি উপজাতি বা নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য হবে না বলে রায় দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্টের কোলহাপুর বেঞ্চ।
নিজের এক আত্মীয়ের দায়ের করা মামলায় এক দম্পতিকে এই আইনের আওতা থেকে অব্যাহতি দেওয়ার সময় আদালত এই পর্যবেক্ষণ জানায়।
গত রোববার বিচারক জোশীর বেঞ্চ ভুক্তভোগী নারীর জবানবন্দি আমলে নিয়ে বিষয়টি উল্লেখ করে।
ওই নারী নিজেই স্পষ্ট জানিয়েছেন, তার স্বামী মুসলিম এবং ২০১১ সালে বিয়ের সময় তিনি নিজে ইসলাম গ্রহণ করেন। তখন থেকে তিনি মুসলমান এবং ইসলাম গ্রহণের পর নিজের নামও পরিবর্তন করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযোগকারী নারী মূলত হিন্দু মাহার সম্প্রদায়ের ছিলেন। কিন্তু বিয়ের পর পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালে আত্মীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, অতিরিক্ত পানি ব্যবহার না করা এবং শৌচাগার পরিষ্কার রাখার কথা বলায় আসামিরা ওই নারীকে মারধর করে।
আসামিপক্ষের আইনজীবী আদালতে যুক্তি দেখায়, এটি মূলত একটি দেওয়ানি বিরোধ। তারা একই পরিবারের সদস্য এবং একটি মামলার রায় আবেদনকারীদের পক্ষে যাওয়ায় ওই নারী এই মিথ্যা এফআইআর দায়ের করেছেন। ফলে নির্যাতন প্রতিরোধ আইনের অধীনে এখানে কোনও অপরাধ সংঘটিত হয়নি।
পরে আদালত নির্যাতন প্রতিরোধ আইনের অভিযোগ থেকে অভিযুক্ত দম্পতিকে অব্যাহতি দেয়। সূত্র: ইন্ডিয়া টুডে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)