আল ইহসান ডেস্ক:
দেশের সব বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার (৬ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘসময় ধরে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলিতে দেখা দিয়েছে পানিবদ্ধতা। যার কারণে আবার বিভিন্ন সড়কে বেঁধে গেছে যানজট। সবমিলিয়ে কাজের জন্য বাইরে বের হওয়া রাজধানীবাসীর ভোগান্তির শেষ নেই।
টানা বৃষ্টির ফলে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর রাজারবাগ, মালিবাগ, শান্তিবাগ, শহীদবাগ, কাকরাইল, নয়াপল্টন, শান্তিনগর, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, সায়দাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটের নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্র বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
টানা ভারী বর্ষণে পানিবদ্ধতায় এরই মধ্যে আটকা পড়েছেন অন্তত ১২ লাখ মানুষ। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় পানিবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার বাসিন্দাদের।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সরেজমিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, নিম্নাঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। ডুবে আছে বসতঘর ও সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন রিকশাচালক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের সব পাহাড়ি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, নকলা শ্রীবরদী এবং শেরপুর সদরের অন্তত ৪০টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম। আকস্মিক এ বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দেড় লাখ মানুষ।
সেনাবাহিনী, পুলিশ ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের সব পাহাড়ি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, নকলা শ্রীবরদী এবং শেরপুর সদরের অন্তত ৪০টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম। আকস্মিক এ বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দেড় লাখ মানুষ।
সেনাবাহিনী, পুলিশ ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
খান ইউনিসের পূর্বে আল ফাখারি এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক যানের বিপক্ষে এম্বুশ করে টার্গেটের প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড। এতে দেখা গেছে একের পর এক ইসরাইলী সন্ত্রাসীদের সামরিক যান ধ্বংস করে উড়িয়ে দিচ্ছেন মুজাহিদগণ।
এদিকে লেবাননে হিযবুল্লাহর হাতেও ব্যাপক মার খাচ্ছে দখলদার সন্ত্রাসী বাহিনী। ইসরাইলি সন্ত্রাসী সেনাদের বিপক্ষে সরাসরি এম্বুশ, সামরিক যান টার্গেট, সন্ত্রাসী সেনাদের অবস্থানে রকেট ও আর্টিলারি শেলিং, গাইডেড মিসাইল ও হেভি ওয়ারহেড রকেট ফায়ারিংসহ ১ দিনেই সর্বমোট ৩৩টি অপার বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা ‘আদিবাসী’ স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে দাবি করেছে করেছে 'স্টুডেন্টস ফর সভারেন্টি' নামে একটি সংগঠন।
গতকাল জুমুয়াবার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু পাদদেশে এক সমাবেশে এমন মন্তব্য করে সংগঠনটি।
পাহাড়ে স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে, এমন দাবি করে এর প্রতিবাদে এবং দেশের অখ-তা রক্ষায় বিচ্ছিন্নতাবাদী 'উপজাতি সশস্ত্র গোষ্ঠী' ও তাদের সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ সাত দফা দাবিতে এ বিক্ষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারেম শহরে ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৮ জন শহীদ হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এমনটি জানায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত বার্তা সংস্থা ওয়াফা বলছে, তুলকারেম শরণার্থী শিবিরে একটি ক্যাফেতে বিমান হামলার ঘটনা ঘটে, যেখানে বহু বেসামরিক নাগরিক জড়ো হয়েছিলেন।
তুলকারেমের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেন, তিন তলা ভবনের একটি ক্যাফেটেরিয়ায় সন্ত্রাসী ইসরায়েল হামলা চালিয়েছে। অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে অভিযুক্ত করা হয়েছে। তবে প্রকাশিত সংবাদকে ‘ফেইক’ বলেই দাবি করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই যে একটা স্লোগান, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। তো, রক্ত আমরা কাদের জন্য দেব? এখন আমরা রক্ত কাদের জন্য দেবো? বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আকাশসীমা নিরাপদ রাখতে নজরদারি জরুরি। এই নজরদারি ব্যবস্থা জোরালো করতে ৭৩০ কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের থ্যালাস কোম্পানি থেকে কেনা হয় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন রাডার। নতুন এই রাডার পুরোপুরি কাজ শুরু করেছে। এর বাইরেও রয়েছে বিমানবাহিনীর নিজস্ব রাডার। অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায়। সব মিলিয়ে দেশের আকাশসীমা আগের যেকোনও সময়ের চেয়ে আরও সুসংহত ও নিরাপদ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট-এটিএম) এয়ার কমোডর জিয়াউ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত দুই দিন ধরে থেকে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির এই প্রবণতা আসছে সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে। গতকাল জুমুয়াবার (৪ অক্টোবর) আবহাওয়া অধিদফতর এই পূর্বাভাস দিয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের পরও কাঙ্খিত ঋণ পাচ্ছেন না ছোট উদ্যোক্তারা। অথচ ব্যাংকে আমানতের বেশিরভাগই রাখেন এসব আমানতকারী। তবে সেই টাকা নামে বেনামে কিংবা প্রভাব খাটিয়ে নিয়ে নেন বড় ব্যবসায়ীরা। এর ফলে ক্ষুদ্র উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়ছে। নিঃস্ব হচ্ছেন অনেকে, আর কর্মসংস্থান হারাচ্ছেন বহু মানুষ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে যে আমানত রয়েছে তার ৫৪ শতাংশই রেখেছেন ক্ষুদ্র আমানতকারীরা। কিন্তু এ শ্রেণির গ্রাহকরা ঋণ নিয়েছেন মাত্র ২২ শতাংশ। অপর দিকে ৭৮ শতাংশ ঋণ নিয়েছেন বড় বাকি অংশ পড়ুন...












