আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীর ও গাজায় রক্তপাতের অবসানে সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মাহমুদ আব্বাস বলেছেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলকে কূটনৈতিক আচ্ছাদন দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে চলেছে। সেখানে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার পরও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ইসরায়েলকে সমর্থন ও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অত্যন্ত বিপজ্জনক হারিকেন হেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে। দ্রুত গতিশীল হেলেন গত বৃহস্পতিবার অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি ৪ হারিকেনে পরিণত হয়। দুপুরের দিকে খ পেরি শহরের কাছে আঘাত হানে বলে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে।
তারা জানায়, ঝড়টি এতটাই শক্তিশালী যে একটি দোতলা বাড়ি পানিতে ভাসিয়ে নিয়ে যেতে পারে। হারিকেনটি আঘাত হানার পর কয়েক মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল এবং রাস্তাগুলো প্লাবিত হয়ে যায়।
প্রথমে এটি প্রতি ঘণ্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার) বেগে তালাহাসির দক্ষিণে বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের চড়া দামের মাঝে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে ডাকা দরপত্রে আশানুরূপ সাড়া না পাওয়ায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছ। এবার সাড়া পাওয়া যেতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা।
গত ৮ মে এক সেমিনারে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছিল- ৭টি কোম্পানি দরপত্র কিনেছে। যদিও পেট্রেবাংলা ৫০টির বেশি কোম্পানির কাছে নিজস্ব উদ্যোগে ইমেল করে দরপত্রে অংশ নেওয়া আহ্বান জানিয়েছিল বলে দাবি করে। একইসঙ্গে আন্তর্জাতিক এসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য ওই সব দেশের রাষ্ট্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফিলিস্তিন ইস্যু ও শান্তির প্রচেষ্টা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বলেন, আজ আরব এবং ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক জোটের সূচনা ঘোষণা করছি। আমরা আপনাকে এ উদ্যোগে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাই।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পিলখানায় সংঘটিত হত্যাকা-ে চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন ৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য-২০০৯। এ সময় বিডিআর হত্যাকা-ের পূর্বপরিকল্পনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিস্ফোরক আইনের মামলায় যারা ১৫ বছর ধরে জেলখানায় আটক আছেন, দ্রুত তাদের জামিনের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসএস পাওয়ার লিমিটেড বাংলাদেশ থেকে ৮১৫.৭৮ মিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার কোটি টাকা পাচার করেছে; খালি করেছে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এভাবেই ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসএস পাওয়ার লিমিটেড বাংলাদেশ থেকে ৮১৫.৭৮ মিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার কোটি টাকা পাচার করেছে; খালি করেছে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এসএস পাওয়ার চট্টগ্রামে তাদের এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মূল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক একটি সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেন্টার ফর এনআরবির উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হয়।
বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন ও তাদের প্রেরিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নেতাকর্মীরা বর্তমানে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটাও মাথায় রাখতে হবে যে ১৯৭৫ সালে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও এরকম একটা ধাক্কা এসেছিল। সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব, এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে, এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
মাহবুবউল আলম হানিফের পক্ষে তার প্রেসসচিব তারিক উল ইসলাম টুটু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার ওই বৈঠক হয়। কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেখানে দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে বিদ্যমান সহযোগিতা আরো জোরদার করতে গভীর আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছে, বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেবে ওয়াশিংটন। ড. ইউনূস সরকার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে। তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ) এখনো ১৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করতে পারেনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ ২ হাজার ৪৬৭ কোটি মার্কিন ডলার বা ২৪.৬৭ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন এক হাজার বাকি অংশ পড়ুন...
আমেরিকা ও ভারতের যৌথ মদদে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছে ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।
‘পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে দেশবিরোধী উপজাতি-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দেশের অখ-তা রক্ষায় ৭ দফা দাবীতে করা এক বিক্ষোভ সমাবেশে গতকাল জুমুয়াবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু পাদদেশে এমন মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক।
সমাবেশে তিনি পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখতে এবং বাংলাদেশের অখ-তা রক্ষার্থে ৭ দফা দাবী তুলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক আন্দোলনে উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে গতকাল জুমুয়াবার সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলে খোলা রয়েছে দেড় শতাধিক পোশাক কারখানা। সকালেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। সম্প্রতি মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকে।
ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রফতানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বাকি অংশ পড়ুন...












