হিজবুল্লাহ নেতাকে হত্যায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ হত্যার ঘটনাকে ইসরায়েলের কাপুরুষোচিত ও সন্ত্রাসী কাজ বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন-হামাস।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘আমরা এই বর্বর ইহুদি আগ্রাসন ও আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মূল্যবোধ, রীতিনীতি ও সনদের প্রতি অগ্রাহ্যতা প্রদর্শন ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ তুলেছেন সংগঠনের নেতারা।
সেই সঙ্গে লেবাননে হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধের সঙ্গে পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছেন তারা।
ইসরায়েলের নির্মম আগ্রাসনের নিন্দা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হাসরাল্লাহ হত্যায় গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি ফাতাহ আন্দোলন।এসময় লেবাননের জনগণ এবং তাদের প্রতিরোধ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়েছে ফাতাহ।
ইসরায়েলি হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
এক বিবৃতিতে তিনি ইসরায়েলের নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি অপরাধ যা দেখায় যে ইহুদি সত্তা সমস্ত লাল রেখা অতিক্রম করেছে। বিবৃতিতে নাসরাল্লাহকে 'সৎপথের শহিদ' বলে অভিহিত করেছেন সুদানি। ইরাকজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি।
প্রভাবশালী ইরাকি শিয়া মুসলিম নেতা মোক্তাদা আল-সদরও ইরাকে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইসরায়েলি হামলাকে তিনি ‘গণহত্যা, দখল ও আক্রমণে’র অংশ হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য সংস্থাগুলোকে ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নাসরাল্লাহের নাম উল্লেখ না করে এরদোয়ান বলেছেন, তুরস্ক লেবাননের জনগণ এবং এর সরকারের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে।
মুসলিম বিশ্বকে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলেছেন, নাসরাল্লাহর হত্যাকা- তাদের ইসরায়েলি শত্রুদের মোকাবেলা করার সংকল্পকে আরও শক্তিশালী করবে। ইসরায়েলি শত্রুকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
এক বিবৃতিতে গোষ্ঠীটির নেতৃত্ব কাউন্সিল জানিয়েছে, শহিদ হাসান নাসরাল্লাহ’র আত্মদান ত্যাগের শিখাকে বাড়িয়ে তুলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












