আল ইহসান ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ও আগামীকাল জুমুয়াবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের ফলে আগামী ২ দিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন বাংলাদেশে পরিকল্পিতভাবে হত্যালীলা খেলছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।
তিনি বলেন, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ আবরার ফাহাদকে ইসকনের সদস্যরাই হত্যা করেছিল। এবার সেই পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। সুতরাং এই ইসকনের কোনো অস্তিত্ব আর বাংলাদেশে থাকতে পারে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শোক ও সম্প্রীতি স বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবি জানিয়েছে ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশজুড়ে। বিশেষ করে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নগরের টাইগার পাস মোড়ে বড় ধরণের বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়ে হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবি জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকা-ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।
হাসনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হিন্দুত্ববাদী ইসকনী নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত পাড়ায় হামলা চালায় ইসকন সমর্থকরা। এক পর্যায়ে তারা সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী কুপিয়ে হত্যা করেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল। তিনি বলেন, নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) হু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ৩ শতাধিক অভিবাসী আটক করা হয়েছে। দেশটির মরুভূমি থেকে তাদেরকে আটক করে লিবিয়ান সৈন্যরা। আটককৃত এসব অভিবাসী ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করছিল।
গত ২৫ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
লিবিয়ার সৈন্যরা সোমবার বলেছে, তারা ৩০০ জনেরও বেশি অভিবাসীকে আটক করেছে যারা মরুভূমি অতিক্রম করে ভূমধ্যসাগরের তীরে যাওয়ার চেষ্টা করছিল।
২০১১ সালে মার্কিন জোট সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ার দীর্ঘদিনের নেতা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। এরপর থেকেই আফ্রিকা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলের সন্ত্রাসী বাহিনী। গত সোমবার (২৫ নভেম্বর) লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
লেবাননের জাতীয় সংবাদসংস্থা এনএনএ সোমবার বিকেলে দাবি করেছে, দেশের তিনটি অঞ্চল- হারেট, রেইক এবং শিয়াতে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে।
এদিকে জাতিসংঘের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির মত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রতি শীতে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করে, তবে সবচেয়ে বেশি আলোচনা হয় কেন্দ্রীয় শহর দিল্লির। ভারতীয় শহর চ-ীগড়ের এক আইনজীবী জানান, গত কয়েক সপ্তাহে শহরের বায়ু দূষণের মাত্রা এতটাই খারাপ যে, সে শ্বাসকষ্ট এবং গলা খুসখুস অনুভব করেছে। তার মতে, শহরটি এখন এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে বায়ু মান পৃথিবীর স্বাস্থ্য সংস্থার পরামর্শক সীমা অতিক্রম করেছে।
উল্লেখ্য, প্রতিবছর উত্তর ভারতের বহু শহরে শীতকালে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পায়। কিন্তু দিল্লি ছাড়া বাকি শহরগুলোর দূষণ নিয়ে সেভাবে প্রচার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৪, ঢাকা উত্তর সিটিতে ১৮৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩, খুলনা বি বাকি অংশ পড়ুন...












