মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

‘ইসকন’ নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, সকাল ৫:২৯
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম আদালতের সামনে ইসকনীরা অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরপর থেকেই ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়গুলো।
ঘটনার পর থেকেই গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকালও (বুধবার) থেমে চলছিলো আন্দোলন। বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ প্রতিবাদী মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসব বিক্ষোভ কর্মসূচিতে তাদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ভারতীয় দালালরা, হুশিয়ার সাবধান’, ‘ইসকন এর গালে জুতা মার তালে তালে’, ‘উগ্রবাদী হিন্দু হুশিয়ার সাবধান’, ‘একটা একটা ইসকন ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ইসকনের পিঠের চামড়া তুলে নিবো আমরা’, ‘মোদির দুই গালে জুতা মার তালে তালে’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চিন্ময়ের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শাহবাগীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিভিন্ন জেলা প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় সংবাদদাতাদের পাঠানো খবরে থাকছে বিস্তারিত।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) :
গতকাল বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় হিন্দুত্ববাদী ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসেন বলেন, উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশে যে বিপ্লব হয়েছে, সেটা যেন প্রতিবিপ্লবে রুপ না নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) :
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও গোল চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। গতকাল আমরা দেখেছি সন্ত্রাসী সংগঠন ইসকন কীভাবে আমাদের ভাইকে নৃসংশভাবে হত্যা করেছে। আজ আমরা তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। তারা ভুলে গেছে এ দেশ মুসলমানদের রক্তের বিনিময়ে অর্জিত। এ দেশে যদি কোনো উগ্র ও সন্ত্রাসী সংগঠন আস্তানা গড়তে চায়, তাহলে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
আইসিটি বিভাগের শিক্ষার্থী দীন ইসলাম হৃদয় বলেন, আমরা বলি হিন্দু ভাই, হিন্দু বন্ধু। কিন্তু ওরা কখনো আমাদের ভাই বা বন্ধু হিসেবে নিতে পারেনি। আমরা যতবারই তাদের বুকে টেনে নিয়েছি, ততবারই তারা বুকে লাথি মেরেছে। আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি। কিন্তু ওরা আমাদের মসজিদ ভেঙেছে। ওরা এভাবেই আমাদের প্রতিদান দিয়েছে। কোনো মুসলিম অপরাধ করলে আমরা ধর্ম দেখি না, তার প্রতি কোনো সহানুভূতি দেখাই না। কিন্তু হিন্দু ধর্মের কেউ অপরাধ করলে, তারা কথা বলে না।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) :
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পরবর্তীতে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত চলছে, স্বৈরাচারী দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করছে। আমরা ছাত্র-সমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবো। ছাত্র-সমাজ এর আগে ও স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবারো রক্ত দেব। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) :
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০ টায় শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গোল চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকন একজন আইনজীবীকে পিটিয়ে হত্যা করার মাধ্যমে তারা আওয়ামী সন্ত্রাসীদের ভুমিকায় আবিষ্ট হয়েছে। কিছুদিন আগেও ইসকন সদস্যরা সন্ত্রাসী কায়দায় একজন পুলিশ সদস্যের উপর এসিড নিক্ষেপ করেছে। আমরা দেখে আসছি ইসকন নেতা ফ্যাসিস্ট হাসিনার তোষামোদি করে তাদের পুনর্বাসন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) :
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ১০টায় জবির সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে একত্রিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, পাবলিক প্রসিকিউটরকে কুপিয়ে হত্যার দ্রুত বিচার করতে হবে। বাংলাদেশ থেকে এ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। অখন্ড ভারত তত্ত্বকে নিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আইএস, জেএমবি যেমন নিষিদ্ধ, তেমনইভাবে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) :
মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ূর রহমান হল ও মুন্সি মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীরা হল গেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ করেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই মিলেমিশে থাকি। কিন্তু পার্শ্ববর্তী দেশের লোকজন তা পছন্দ হয় না। তারা সবসময় আমাদের দেশে দাঙ্গা বাধানোর চেষ্টায় থাকে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িতদের ফাঁসি চাই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) :
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সহগ্রাধিক শিক্ষার্থী জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে সমাবেশে মিলিত হন।
সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, চট্টগামের আদালত প্রাঙ্গণে হত্যার ঘটনা দেশের বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ। আমরা এ ঔদ্ধত্যের বিরুদ্ধে আজ এখানে দাঁড়িয়েছি। পতিত স্বৈরাচার আমাদের সাম্প্রদায়িক বিরোধ তৈরি করতে চায়। আমরা দাঙ্গায় জড়িয়ে পড়ি, এটা তারা চায়। কিন্তু এদেশের বিবেকবান মানুষরা কোনো ফ্যাসিবাদের ফাঁদে পা দেবে না।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) :
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জিয়া মোড়ে সমবেত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইবি শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রামে ইসকন নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এ হীন কাজে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) :
বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসে মুল সড়ক হয়ে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ এখনো লেগেই আছে। ইসকন গণঅভ্যুত্থানের পক্ষে কোনো কথা বলেনি। অথচ স্বৈরাচারের পতনের পর আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে লেগে পড়েছে। আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিয়ে মন্দির পাহারা দেয়া হয়েছিল। অথচ তারা আমাদের মসজিদ ভাঙচুর করল, আমাদের ভাইকে হত্যা করল। এ রক্তের বিনিময়ে হলেও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে‌।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) :
মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে। বিপরীতে সংখ্যালঘুরা সুবিধা ভোগ করেছে। মাইনরিটি হিসেবে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার দেব। কিন্তু তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে, অখ- ভারত বানাতে চাইবে, তা কখনও হতে দেওয়া হবে না। আমি শহীদ সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা করছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৯ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১২ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১২ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১২ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১২ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১২ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৪ ঘণ্টা আগে