নারিকেল দ্বীপে হোটেল-রেস্টুরেন্টসহ দোকানপাট বন্ধ
-দ্বীপের ৮০ শতাংশ মানুষ কর্মহীন, ঋণগ্রস্ত ব্যবসায়ীরা
, ২৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নারিকেল দ্বীপে পর্যটকের পদচারণা না থাকায় হোটেল-রেস্টুরেন্টসহ অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। এ কারণে প্রায় ৭০-৮০ শতাংশ মানুষ কর্মহীন। সরকারি নানা বিধি-নিষেধে দ্বীপে পর্যটক আসা-যাওয়া এখনো বন্ধ।
দ্বীপের শুঁটকি ব্যবসায়ী আবুল কালাম বলেন, ধারদেনা করে দোকানে বিভিন্ন জাতের শুঁটকি তুলেছি। আজও দ্বীপে কোনো পর্যটকের দেখা মিলেনি। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। কী করে ধারদেনার এতো টাকা পরিশোধ করবো ভেবে পাচ্ছি না। দোকান আপাতত বন্ধ করে রেখেছি। এখন বেকার সময় কাটাচ্ছি। দ্বীপে পর্যটক না আসলে আমরা চলতে পারি না। আমরা যারা মাছের ব্যবসা করি সব মাছ পর্যটকদের বিক্রি করি। স্থানীয়দের কাছে শুঁটকি মাছের চাহিদা কম। তারা নিজেরা বেশিরভাগ দরিদ্র।
দ্বীপের ভ্যানচালক আহসান উল্লাহ বলেন, গত বছর পর্যটক মৌসুমে ভ্যান চালিয়ে মোটামুটি সংসার চালানোর মত টাকা ইনকাম করেছিলাম। পরে সে টাকায় ৬-৭ মাস সংসার চলছে। এখন তো কোনো পর্যটক দ্বীপে নাই। তাই কর্মহীন হয়ে পড়েছি। বড়শি নিয়ে ঘাটে মাছ ধরে কোনো রকম সংসারের খরচ ও ছেলে-মেয়ের পড়াশোনার খরচের টাকা জোগাড় করার চেষ্টা করছি।
হোটেল মারমেইড রিসোর্টের পরিচালক মাহবুব আলম বলেন, হোটেলটা এখনো বন্ধ, পর্যটক না আসলে হোটেলে থাকার মত লোকজন নাই। দ্বীপের আরও অন্যান্য হোটেলও বন্ধ রয়েছে। নিজের সংসারের খরচ, হোটেল কর্মচারীর খরচ চালাতে হচ্ছে। খরচ পোষাতে অনেক টাকা ঋণ নিয়েছি। দ্বীপের অনেক যুবক এখন কর্মহীন সময় পার করছেন। বর্তমানে খুব কষ্টে আছি আমরা।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, নারিকেল দ্বীপের বাজারসহ প্রতি সাগরের চারপাশের বিচ পয়েন্টে আগে পর্যটকসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষে ভরপুর ছিল। এখন এক ধরনের সুনসান নীরবতা। দ্বীপে পর্যটকের না থাকায় হোটেল-রেস্তোরাঁসহ অধিকাংশ দোকানপাট বন্ধ। ফলে বেকার সময় পার করছেন কর্মজীবী মানুষ।
দ্বীপে যেসব মুদি, শুঁটকি ও তরিতরকারি দোকান রয়েছে সেখানে তেমন বেচা-কেনা নেই। ভ্যান ও বাইসাইকেলে ও মোটরসাইকেল চালকরা একদম কর্মহীন। অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা কোনোদিন সাগরে মাছ ধরতে যায়নি তাদের সংসারের অভাবের কারণে সাগরে মাছ ধরছেন। ঘাটে গিয়ে বড়শি ফেলছেন। অনেক পরিবার ছেলে-মেয়ের পড়াশোনা খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। লজ্জায় তারা নিজের ঘরের অভাবের কথা প্রকাশ করতে পারছে না। সাগরের মাছ ধরেও জেলেরা ও মাছ ব্যবসায়ীরা আশানুরূপ দাম পাচ্ছেন না।
তিনি আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপে এ বছর পর্যটক আসতে নানান সরকারি বিধিনিষেধ। পর্যটন মৌসুমের দুইমাস পেরিয়ে গেছে এখনো দ্বীপে পর্যটক আসার কোনো আশারা আলো দেখা যাচ্ছে না।
অপরদিকে জানা গেছে, ইনানী জেটিঘাট দিয়ে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা থাকলেও সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেটির কিছুটা অংশ ভেঙে পড়ায় তাতেও জটিলতা সৃষ্টি হয়েছে। মেরামতে কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
সেন্টমার্টিনে জাহাজ চলাচলের বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। দ্বীপে কখন জাহাজ যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












