সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
, ২৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় গত সোমবার বিকেল ৪টার দিকে ভারতীয় বিএসএফের গুলিতে রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার বাংলাদেশ-ভারতের সীমান্তের ২০৫০ এলাকা দিয়ে সোমবার বিকেল ৪টার দিকে ১০/১২ জন ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎক।
আহত রুকন উদ্দিন নেত্রকোনার বাহার হাট্রা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আজিজুল ইসলাম বলেন, দুজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে এসেছে। তাদের মুখে, হাতে ও শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা খারাপ হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সীমান্তে গুলি চালানোর প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)