নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ঋণমান বা ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ (অ+)। স্বল্পমেয়াদে ‘এসটি-২’। পাশাপাশি ব্যাংকটির ভবিষ্যৎ পূর্বাভাসও স্থিতিশীল।
বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ঋণমান বা ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ (অ+)। স্বল্পমেয়াদে ‘এসটি-২’। পাশাপাশি ব্যাংকটির ভবিষ্যৎ পূর্বাভাসও স্থিতিশীল। ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যাংকটির এ ঋণমান দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। এ সময় ব্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঋতু পরিবর্তনের এ সময়ে উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। অন্যদিকে, ফ্লু, ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমাসহসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষত শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগীয় শহর রাজশাহীতে অবস্থিত মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল, সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকসহ উপজেলার হাসপাতালেও আবহাওয়া পরিবর্তনজনিত রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। রামেক হাসপাতালের বহির্বিভাগের চাপ বেড়েছে অনেক। বিশেষ করে শিশু রোগীদের প্রচুর ভিড় দেখা গেছে। এ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
গত বছর সাড়ে ১৪শ কোটি টাকার পাট রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ। গতকাল শনিবার বিজেএ’র নারায়ণগঞ্জ অফিসে এক সভায় এ কথা জানান তিনি।
বিজেএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন। গত অর্থবছরে আমরা প্রায় ১২ লাখ বেল পার্ট এক্সপোর্ট করেছি। যা টাকার পরিমাণে সাড়ে ১৪শ কোটি টাকা হবে। আশা করছি গত বছরের তুলনায় এবছর আরও বাড়বে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন কাচাপাট রপ্তানি করে থাকে। এই সংগঠনের মাধ্যমে দে বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁওয় সংবাদদাতা:
যাত্রাপালার নামে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে রাতভর হচ্ছে ‘অসামাজিক কার্যকলাপ’। শুধু তাই নয়, চটকদার পুরস্কারের নামে লটারি বিক্রি করে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার রুহিয়া থানার সামনে অবস্থিত আজাদ মেলা প্রাঙ্গণে সন্ধ্যার আগে থেকে একটি প্যানেলে বিক্রি করা লটারির বাক্স তোলা হচ্ছে এক এক করে। পরে সারিবন্ধ করে রাখা প্রতিটি বাক্সের ভেতরে ফেলে দেয়া ২০ টাকা মূল্যের টিকিটগুলো একটি বিছানার চাদরে রাখেন লটারির আয়োজকরা।
রাত দশটা থেকে শুরু করে লটারির এক একটি কুপন উঠিয়ে মাতেন ভাগ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সুপ্রিম কোর্ট বার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় এ কথা বলেন প্রধান বিচারক।
প্রধান বিচারক বলেন, বিচারক অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন হয়েছে; যা আগে পার্লামেন্টের কাছে ছিলো। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে।
নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্র্বতী সরকারের প্রথম কাজ ছিল বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পদে আসীন থেকে যারা নির্বাচন কলুষিত করেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। অন্তর্র্বতী সরকার তা না করে তাদের শক্ত অবস্থান সম্পর্কে বার্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, প্রথমে সংস্কার, এরপর নির্বাচন অনুষ্ঠানের যে আলোচনা চলছে, এটা কোনো বাস্তবসম্মত কথা নয়। সংস্কারের নামে অনির্দিষ্টকালের জন্য জনগণের ভোটাধিকার লঙ্ঘনও অযৌক্তিক।
গুলশানের নিজ বাসভবনে এক বিশেষ সাক্ষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘে চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।
বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ করছি, কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মামলাটি আদাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টার মধ্যেই ফের টাকা ছাপানোর ঘোষণা এলো। কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ জমার বাইরে টাকা ছাপিয়ে সরাসরি বাণিজ্যিক ব্যাংক বা সরকারকে ঋণ দিলে পণ্য ও সেবার দাম বেড়ে যায়। মূলত দুই কারণে টাকা দেওয়া হচ্ছে: সাধারণত বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংকিং খাত ধেকে দুই ধরনের ঋণ নিয়ে থাকে। প্রথমত, বাংলাদেশ ব্যাংক থেকে। দ্বিতীয়ত হলো, বাণিজ্যিক ব্যাংক ও সঞ্চয়পত্র বিক্রি করে। বাংলাদেশ ব্যাংক সরকারকে যে টাকা দেয় তা ছাপিয়ে দিয়ে থাকে। এর ফলে মূল্যস্ফীতি বেড়ে যায়। বাণিজ্যিক ব্যাংকগুলো টাকা ছাপিয়ে ধার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পর্যটনের ভরা মৌসুমে কথিত পরিবেশের অজুহাতে কক্সবাজারে পর্যটক যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। আর এতে করে স্থানীয় মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। যার কারণে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন তারা।
এরইমধ্যে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে নারিকেল দ্বীপের উদ্দেশ্যে অত্যন্ত সীমিত আকারে একটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। তবে যাত্রী সংকটে নির্ধারিত জাহাজটি ছাড়েনি। যদিও এর আগে ক্ষুব্ধ দ্বীপবাসি পূর্ণমাত্রায় পর্যটক যাতায়াত উন্মুক্ত না করলে কোন জাহাজ প্রবেশ করতে দিবেন না বলে প্রতিবাদ সভা করেছেন।
অনুমতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রিজনভ্যান থেকে চিন্ময় পুলিশের হ্যান্ডমাইকে বক্তব্য দেয়। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তারা এ ঘটনার জবাব চেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের কাছে।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ প্রশ্ন তোলা হয়।
সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘আমরা পুলিশকে নিষ্ক্রিয় দেখেছি। পুলিশ প্রিজনভ্যান ছেড়ে দিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিল। আমরা এর পেছনে পুলিশের ইন্ধন আছে বলে মনে করি। বিএনপির সালা বাকি অংশ পড়ুন...












