নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দিচ্ছে সরকার। এছাড়াও জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে ফিটলিস্ট করা হচ্ছে।
গতকাল রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
তিনি বলেন, আমাদের নতুন মন্ত্রিপরিষদ সচিব যোগদান করেছেন। এসএসবি পুনর্গঠন করা হয়েছে। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দ্রুত সময়ে শুরু হবে। অনেকের পদোন্নতি দেওয়ার জন্য পদ দেওয়া যায়নি। কিন্তু ব্যাচভিত্তিক পদোন্নতিতে বাদ পড়ার একটা বিষয় আছে। যুগ্মসচিব থেক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপাটনা থানার পুলিশ।
গত ১০ নভেম্বর তাকে উদ্ধার করে মধুপাটনা পুলিশ। কিশোরীটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মধুপাটনা পুলিশ তার বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই কিশোরীর কাছে কোনো নথিপত্র পাওয়া যায়নি।
স্থান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আওয়ামী লীগসহ তাদের সহযোগী ছোট-বড় দলগুলো নিয়ে সিরিয়াস বিতর্ক আছে। আগে ফয়সালা হোক। আমরা অপেক্ষা করছি। আশা করছি জাতীয় নির্বাচনের আগেই এই বিতর্কের একটা ফয়সালা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নির্বাচন কমিশন ভবনের সম্মেলনে কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, আওয়ামী লীগের সঙ্গে আরও কয়েক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আগের নির্বাচন কমিশন কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করার মাধ্যমে শপথ ভঙ্গ করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে বলে মনে করছে নাগরিক ও শিক্ষক সমাজ। এজন্য তারা আগের কমিশনকে বিচারের আওতায় আনার সুপারিশ করেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সমাজের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ড. বদিউল আলম মজুমদার বলেন, বৈঠকে তত্ত্¦াবধায়ক সরকার ব্যবস্থা থাকার বিষয়ে সবাই একমত হয়েছেন। এছাড়া নির্বাচন কমিশন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস গার্মেন্টসের অগ্নিকা-ের এক যুগ হলো গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ২৪ নভেম্বর)। ১২ বছর আগে ওই ফ্যাক্টরিতে আগুনে পুড়ে মারা যান শতাধিক শ্রমিক। আহত হন শতাধিক শ্রমিক। এরমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ১২৩ জন মারা যাওয়ার খবর।
এ ঘটনায় অবহেলার অভিযোগে সে সময় পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে। একবছরের মধ্যে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর ২০১৫ সালে গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। ওই বছরের ১ অক্টোবর থেকে শুরু হয় মাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজ- রাজধানীর ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় এই তিন কলেজের অবস্থান। কয়েক বছর ধরে স্লেজিং, কথা কাটাকাটি, কটূক্তির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 'পান থেকে চুন খসলেই' বড় ধরনের সংঘর্ষ হচ্ছে কলেজ তিনটির শিক্ষার্থীদের মধ্যে। এতে শিক্ষার্থীদের আহত হওয়ার পাশাপাশি রাজধানীবাসীর জনদুর্ভোগেরও কারণ হচ্ছে। ভাঙচুর করা হয় সংঘর্ষের মধ্যে পড়া যানবাহনও।
সর্বশেষ গত বুধবার (২১ নভেম্বর) ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলে সন্ত্রাসী হামলায় লেবাননে ২২৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৯৯ জন। গত জুমুয়াবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ কথা জানিয়েছে।
ডাব্লিউএইচও জানায়, গত ১৩ মাসেরও বেশি সময়ে লেবাননের স্বাস্থ্যসেবার ওপর ১৮৭টি হামলা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৮ নভেম্বরের মধ্যে এসব হামলা হয়।
লেবাননে ডাব্লিউএইচওর প্রতিনিধি আবদিনাসির আবুবকর বলেছে, ‘জীবন রক্ষাকারী সেবা থেকে বেসামরিক নাগরিকদের বঞ্চিত করা এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো আন্তর্জাতিক মানবি বাকি অংশ পড়ুন...
ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মালিবাগ মোড় ফালইয়াফরাহু চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’র নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে এখন চলছে গরীবের পেটে লাত্থি মারার আইন কানুন। সব আইন কানুন শুধু গরীবদের জন্য, ধনীদের জন্য কোন আইন কানুন নেই। ধনীদের বাদ দিয়ে শুধু গরীব মারার এই বেইনসাফি আইন কানুন বন্ধ করতে হবে।
ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’র নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে ৩ দিনের মধ্যে সকল ব্যাটারি চালিত বাকি অংশ পড়ুন...












