নিজস্ব প্রতিবেদক:
ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধসহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে ছাত্র-তরুণরা।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে তামাক বিরোধী তরুণ সমাজ ও আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাবেশে ছাত্র-তরুণরা তামাকের ভয়াবহতা থেকে বাঁচাতে তরুণ ও যুবসমাজকে বাঁচাতে ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধ, ধুমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
তারা হলো- সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর (সোমবার) তাদের গুমের অভিযোগে দায়ের করা মামলায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বিচারক গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
আন্তর্জাতিক অপর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই, সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না। বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব নয়।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ি ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে অনলাইনে একটি পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ওই পোস্টে তিনি হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে এ ঘটনা ঘটে বলে পোস্টে জানান সারজিস আলম। যোগাযোগ করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হবে। এতে জুলাই-আগস্ট গণআন্দোলনের সময়ের হত্যাকা- এবং প্রায় ১৬ বছর দীর্ঘ শাসনকালে হাজার হাজার গুমের ঘটনা অন্তর্ভুক্ত থাকবে।
ঢাকায় গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে এই কথা জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
এ সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহি নিয়ে আলোচনায় করেন।
করিম জানান, বাংলাদেশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ফেনগাল। যদিও এর প্রভাব বাংলাদেশে সেভাবে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর। তবে উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে এটি এটি শ্রীলঙ্কার দিকে যাবে।
সমুদ্রবন্দরের সতর্কবার বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
ডিমলা উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত ২০ কিলোমিটার দীর্ঘ তিস্তার শাখা নদী কুমলাই এখন মৃত্যুর মুখে।
এই নদীর উভয় প্রান্তই তিস্তার সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু তিস্তায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত একটি বাঁধ এই নদীর উৎস ও পতিতস্থল উভয়ই বন্ধ করে দেয়। এখন বর্ষায় নদীর পানি কূল ছাপিয়ে আশেপাশের গ্রামগুলোকে প্লাবিত করে দেয়। আর বছরের বাকি সময় পানিবিহীন থাকে কুমলাই।
অভিযোগ আছে, ভূমিদস্যুদের সহায়তায় এই বাঁধ তৈরি করা হয়েছে। এরপর শৈল্ল্যার বাঁশতলা ও মতির বাজারে দুই জায়গায় দুটি খাল কেটে কুমলাইয়ের পানি ধূম ও নাউতারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আট মাসে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত হামলায় সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন। এসময়ে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ যৌথ অভিযানে কেএনএ’র ১৭৯ জন সক্রিয় সদস্য ও সহায়তাকারীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বনানীর সেনা অফিসার্স মেসে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান।
তিনি বলেন, কুকি-চিন ন্যাশনাল আর্মির ( বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চিন্ময়ের জামিন শুনানির পর হিন্দুত্ববাদীদের হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে খুন করার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। একইসঙ্গে ৩৩ জনকেও গ্রেফতারের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ৬ জনকে শনাক্ত করা হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিচারক ফারাহ মাহবুব ও বিচারক দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন এ তথ্য জানান। তারা বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বি বাকি অংশ পড়ুন...












