ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে হত্যালীলা খেলছে -মাহিন সরকার
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন বাংলাদেশে পরিকল্পিতভাবে হত্যালীলা খেলছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।
তিনি বলেন, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ আবরার ফাহাদকে ইসকনের সদস্যরাই হত্যা করেছিল। এবার সেই পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। সুতরাং এই ইসকনের কোনো অস্তিত্ব আর বাংলাদেশে থাকতে পারে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শোক ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহিন সরকার বলেন, ইসকন সন্ত্রাসবাদী সংগঠন। তারা বিভিন্ন সময়ে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে। ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক আবরার ফাহাদকে ইসকনের সদস্যরাই হত্যা করেছিল। সেই ইসকন এবার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের বড় একটি মন্ত্র ছিল ভারতীয় আগ্রাসন বিরোধিতা। আপনারা দেখেছেন ভারতীয় আগ্রাসের বিরুদ্ধে আমাদের ছাত্র-জনতা কতটা বিক্ষুব্ধ। যতদিন বাংলাদেশের ছাত্র-জনতা বেঁচে থাকবে, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট যতদিন টিকে থাকবে, ততদিন ভারতের কোনো চক্রান্তই আমরা সফল হতে দেব না।
প্রশাসনের সমালোচনা করে মাহিন সরকার বলেন, সেদিন চট্টগ্রামে এত বড় একটা হত্যাকা- ঘটে গেল, তখন কী পুলিশ প্রশাসন ছিল না? উগ্র হিন্দুরা কীভাবে ঘোষণা দিয়ে আদালত চত্বরে দাঙ্গা তৈরি করে? পুলিশ আসলে কী করে?
তিনি আরও বলেন, ভারতকে গতকাল দেখেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় মিডিয়াগুলো অনেক আগে থেকেই প্রোপাগান্ডা চালাচ্ছিল, তখন কেন প্রতিবাদ জানানো হয়নি?
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।