রংপুর সংবাদদাতা:
রংপুর কৃষি অঞ্চলের ৮১ হাজার ৯শ’ ৫০ হেক্টর চরভূমি এবং শুকিয়ে যাওয়া নদীবক্ষ থেকে নদী তীরবর্তী ও ভূমিহীন মানুষ, প্রান্তিক কৃষক বছরে এক হাজার ১শ’ ৯০ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৯৪ হাজার ৯শ’ ৫০ টন বিভিন্ন ধরণের ফসল উৎপাদন করছেন। এতে করে রংপুরের চরাঞ্চলের পাঁচ জেলায় বসবাসকারী হাজার হাজার মানুষ এসব চরভূমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ করে জীবিকা নির্বাহের পাশাপাশি অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মন্ডল গত বৃহস্পতিবার জানান, বিগত বছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান পরিস্থিতিতে হতাশা বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। তারা বলছেন, জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রেখে কিংবা সরকারের তহবিলে বেশির ভাগ রাজস্ব দিয়েও কখনো রাজনৈতিক প্রতিহিংসা, কখনো ভুলনীতি, কখনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তাদের শিল্প-ব্যবসা-বিনিয়োগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া হরতাল-অবরোধ, প্রাকৃতিক কিংবা মানুষের তৈরি দুর্যোগও তাদের শিল্প বা উদ্যোগের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
দেশের অন্যতম শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই ফিরে আসুক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই যেকোনো সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এ ধরনের উস্কে দেয়ার মতো পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনগণের সাড়া না পেয়ে আওয়ামী লীগ এখন অনলাইনে হরতাল-অবরোধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, তারা জনগণের মধ্যে যেতে পারছেন না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর শেরে বাংলা নগরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া উল্লেখ করে রিজভী বলেন, উনি আরেকটি দেশ থেকে আশ্রয় পাচ্ছেন, তিনি বাংলাদেশের ভেতর উসকানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে দেয়ার প্রস্তাবনা করেছে অন্তর্র্বতী সরকারের গঠিত অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স।
সম্প্রতি টাস্কফোর্স তাদের এই প্রতিবেদন জমা দিয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে ‘অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্যকরণ’ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন।
প্রস্তাবনায় বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা। চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন।
গণ-অভ্যুত্থানের পরপর বাকি অংশ পড়ুন...
আমরা সবাই বাংলাদেশি। এর চেয়ে বেশি কিছু হওয়ার প্রয়োজন কারো নেই। আমেরিকার নাগরিকরা যেমন আমেরিকান, অস্ট্রেলিয়ার নাগরিকরা যেমন অস্ট্রেলিয়ান, বৃটেনের নাগরিকরা যেমন বৃটিশ, তেমনি যদি আমরা সবাই বাংলাদেশি হতে পারি তাহলেই পার্বত্য চট্টগ্রাম সমস্যার ৯০ শতাংশ সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশি প্রফেশনালস্ আয়োজিত ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা : উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতি দিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ব্যাক্তিগত জমানো টাকার পুরোটার পবিত্র যাকাত আলাদা হিসাব করে দিতে হবে। এছাড়া ব্যাবসার টাকার যাকাতও হিসাব করে তরতীব মতো দিতে হবে। অনেকে মাসয়ালা ঠিকমত না জানার কারণে গা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত বছর আগস্ট থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়া শিল্প এলাকায় স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ছোট-বড় ৯৬টি কারখানা। তার মধ্যে গাজীপুরে বেক্সিমকোর ১৩টিসহ ৫৬টি এবং সাভার-আশুলিয়ায় ৪০টি। এসব কারখানার ৬১ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী এখন বেকার।
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, কাজের সন্ধানে শ্রমিকরা কারখানায় কারখানায় ঘুরছেন। কিন্তু কোথাও চাকরি মিলছে না। খেয়ে না-খেয়ে দিন পার করছেন তারা। আশুলিয়ার ধনাইদ এলাকার জেনারেল নেক্সেট ফ্যাশনের চাকরি হারানো শ্রমিক আনোয়ার হোসেন বলেন, কাটিং বাকি অংশ পড়ুন...
ঢাবি সংবাদদাতা:
পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাকরণ এবং মুখ খুলতে বাধ্য না করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
উক্ত স্বারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বছরের পর বছর ধরে পরীক্ষা, ভাইভা, প্রেজেন্টেশন ও ক্লাস লেকচারে ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় তাদেরকে মুখ খুলতে বাধ্য করা হয়। যার ফলে বিষয়টি নিয়ে ছাত্রীসমাজ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ভীষণ উদ্বেগ, অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।
বিগত স্বৈরাচারী সরকারে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বায়ু দূষণের দিক দিয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষ অবস্থানে ছিলো ঢাকা।
দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে ঢাকার বায়ু মান সূচকের (একিউআই) স্কোর ছিল ৩৭৪।
আবহাওয়া অফিস জানায়, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হত বাকি অংশ পড়ুন...












