মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশি পরিচয়ের মধ্যেই পার্বত্য সমস্যার ৯০ শতাংশের সমাধান -শামসুজ্জামান দুদু

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১১:৪৩
আমরা সবাই বাংলাদেশি। এর চেয়ে বেশি কিছু হওয়ার প্রয়োজন কারো নেই। আমেরিকার নাগরিকরা যেমন আমেরিকান, অস্ট্রেলিয়ার নাগরিকরা যেমন অস্ট্রেলিয়ান, বৃটেনের নাগরিকরা যেমন বৃটিশ, তেমনি যদি আমরা সবাই বাংলাদেশি হতে পারি তাহলেই পার্বত্য চট্টগ্রাম সমস্যার ৯০ শতাংশ সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশি প্রফেশনালস্ আয়োজিত ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা : উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আদিবাসী’, ‘নৃগোষ্ঠি’ এবং ‘সংখ্যালঘু’ এসব আলাদা আলাদা পরিচয়ের মধ্যেই যত সমস্যা। নিজেদের আলাদা আলাদা পরিচয় থাকতে পারে যেমন আমরা বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের মূল পরিচয় আমরা সবাই বাংলাদেশি। তাছাড়া, কেউ যদি মনে করে, পার্বত্য চট্টগ্রামে শুধু আমরাই থাকব, তাহলে সেটা ঠিক হবে না। তাদের এই দৃষ্টিভঙ্গিটাই নানা সংকট তৈরি করে।
শামসুজ্জামান দুদু বলেন, তারা নিরাপত্তা ও অধিকার চাওয়ার নামে এতদিন যে অস্ত্র ধরেছে, এটা তো ঠিক না। আমাদের প্রতিবেশী দেশের সেভেন সিস্টার্সে সমস্যা আছে, তারা চায় এ ব্যাপারে আমরা যেন কথা না বলি। তাদের সমস্যা তারা দেখবেন। একইভাবে আমরাও প্রত্যাশা করি, আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে তারাও চুপ থাকবেন। আমরাই আমাদের সমস্যার সমাধান করবো। বাংলাদেশ কারো দয়া-দাক্ষিণ্যের ফসল না। উপমহাদেশে আমরাই একমাত্র জাতি, যারা এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমি মনে করি, রক্ত দিয়ে স্বাধীন করা ভূখ-ের প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষা করার সামর্থ্য আমাদের আছে। কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এখান থেকে এক ইঞ্চি মাটিও ছিনিয়ে নেবেন, তাহলে তারা ভুল করবেন। আমরা তা হতে দেব না।
তিনি আরো বলেন, পার্বত্য সমস্যার সাথে এনজিও’দের সংশ্লিষ্টতা আছে। কিন্তু এনজিওবিদ এবং রাজনীতিবিদদের নীতি এক না। কেউ কেউ চায় সমস্যাকে জিঁইয়ে রেখে বিদেশ থেকে ফান্ড এনে ব্যবসা করতে। আর রাজনীতিবিদরা চায় সমাধান করে সকল নাগরিককে নিয়ে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে।
তিনি আরো বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকারও সমান। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশি হিসেবে একই অধিকার ও নিরাপত্তা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি ভৌগোলিক সমস্যা। এটাকে সামগ্রিক বিবেচনায় নিতে হবে। কেউ যখন সেখানে আলাদা কিছু দাবি করেন, তখনই বিচ্ছিন্নতাবাদের প্রশ্ন ওঠে। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সবাইকে বাঙালি হতে বলে যে সংকটের সৃষ্টি করেছিলেন, ১৯৯৭ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা শান্তিচুক্তির নামে একটি চরম বৈষম্যপূর্ণ চুক্তি করে সেই সংকটকে আরো জটিল করেছেন। এই চুক্তিতে শান্তির লেশ মাত্র নেই। বৈষম্যবিরোধী আন্দোলনে সৃষ্ট সরকারকে এই শান্তিচুক্তি বাতিল করে নতুন সংবিধানে সকল নাগরিকের জন্য ন্যায্যতা, সমতা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের কথা বলেন। কিন্তু এখন কেউ যদি বলে বগুড়া কিংবা লালমনিরহাটে সেনাবাহিনী থাকায় স্থানীয়দের সমস্যা হচ্ছে, তাই সেখান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন, সেটা কি কোনোভাবেই যৌক্তিক হবে? তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে তারা কেন সেনাবাহিনীর প্রত্যাহার চাইছেন? আসল কথা হচ্ছে, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের পথে বাধা হচ্ছে সেনাবাহিনী। তাই তারা স্থানীয়দের উস্কানি দিয়ে সেনাবাহিনীকে প্রত্যাহারের দাবি তুলছে। কিন্তু আমরা তো এটা হতে দিতে পারি না। আমাদের দাবি হচ্ছে, ঢাকার একজন নাগরিক যে অধিকার পাবেন, তারাও সে অধিকার পাবেন। ঢাকার একজন নাগরিক যে ধরনের নিরাপত্তা পাবেন, পাহাড়ে তারাও ততটুকু নিরাপত্তা পাবেন। আলাদা অধিকারের নামে কেউ ষড়যন্ত্র করবেন তা মেনে নেওয়া হবে না।
গণঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সম্প্রতি আমরা দেখেছি পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করেছিল এনসিটিবি। এটা নিয়ে পক্ষ বিপক্ষ হয়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে। আমাদের কথা হলো, আমরা যেমন বাঙালি, তেমনি তারা চাকমা, মারমা, গারো; তাদের সেই পরিচয় বহন করতে সমস্যা কোথায়? অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা ষড়যন্ত্র করছে। পাহাড়ে তারা বাঙালিদের নির্যাতন করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থবিরোধী পার্বত্য চুক্তি করেছিল শুধুমাত্র নোবেল পুরস্কার পাওয়ার লোভে। এই চুক্তির উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা ছিল না। উদ্দেশ্য ছিল শান্তি স্থাপনের নামে বিদেশিদের খুশি করে নোবেল পুরস্কার পাওয়া। এই চুক্তি দিয়ে শান্তি আসেনি, আসবেও না।
লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, জেএসএস এবং তাদের সশস্ত্র গোষ্ঠি বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে। কিন্তু এখন আবার ‘আদিবাসী’ ইস্যুতে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। আমরা তা হতে দেব না। বিএনপি-জামায়াত পার্বত্য চুক্তিকে কালো চুক্তি আখ্যায়িত করে লং মার্চ করেছিল। ক্ষমতায় গিয়ে তারা এ ব্যাপারে কোনো কথা বলেননি। আমরা আশা করি, এ ব্যাপারে তারা স্পষ্ট বক্তব্য দেবেন। চুপ থেকে সমস্যাকে জিঁইয়ে রাখা চলবে না। আমরা সব সময় জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলি। পার্বত্য চট্টগ্রাম সমস্যাও যে আমাদের জাতীয় সমস্যা সেটা যেন মনেই করি না। এটা ঠিক না। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়েও কথা বলতে হবে ভোলার একজন নাগরিক যে অধিকার ও সুবিধা পাবে, পাহাড়ের বাসিন্দারাও ততটুকুই পাবে। এর বেশি যে চাইবে, তারাই এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। তাদের সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে।
এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন বলেন, বৃটিশদের পরিকল্পনা ছিল পার্বত্য চট্টগ্রাম, মিয়ানমার এবং ভারতের সন্নিহিত এলাকা নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর। সে কারণেই তারা এই অঞ্চলকে এক্সক্লুডেট এরিয়া ঘোষাণা দিয়ে বিচ্ছিন্নতার বীজ বপন করেছিল। সমস্যার মূল সেখানেই নিহিত আছে। সেখানে যারা ‘আদিবাসী’ হতে চান, তারা মূলত কয়েকশ’ বছর আগে মায়ানমার, ভারতসহ বিভিন্ন অঞ্চল থেকে নিরাপত্তা সংকটের কারণে এখানে এসে আশ্রয় নিয়েছেন। সেই তারাই এখন এই দেশের ‘আদিবাসী’ দাবি করেন কোন যুক্তিতে?

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৫ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৫ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৫ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৫ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৫ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৫ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৫ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৫ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৫ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৫ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৫ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে