লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে।
বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকবে- এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেয় বিএসএফের সদস্যরা। এসময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার কর।’
গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতি দিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, রুহ না থাকলে সে তো কেউ জিন্দা থাকেনা। যিকির আযকার মানুষকে জিন্দা করে। যে যিকির করে সে হলো জিন্দা আর যে যিকির করে না সে হলো মুর্দা। যাদের যিকির জারী নাই তারা নেক কাজ করতে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকার গঠনের ছয় মাসেও সঠিক পথ খুঁজে পায়নি দেশের অর্থনীতি। রপ্তানি খাত ছাড়া সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। মূল্যস্ফীতি এখনো দুই অঙ্কের ঘরে। ব্যাংক ঋণ ও এলসি সমস্যায় একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বেকার হচ্ছে কর্মজীবী শ্রমিক। প্রতিশ্রুত বৈদেশিক সহায়তা মিলছে না। বন্ধ রয়েছে ছোটবড় প্রকল্পের কাজ। আসছে না নতুন প্রকল্প। দেশিবিদেশি বিনিয়োগও কমছে। নানামুখী সংকটে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তারা। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি এখন উল্টো পথে চলছে।
এ বিষয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় রয়েছে ছোট-বড় ৫৭টি মার্কেট। এসব বিপণিবিতানসহ ওই এলাকায় ১১ হাজারের বেশি বিভিন্ন ধরনের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব দোকান ও মার্কেট থেকে প্রতি মাসে বিভিন্ন সেবা খাত ও সার্ভিস চার্জের নামে ৪৫-৫০ কোটি টাকা চাঁদা তোলা হয়। পরিবর্তিত আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বড় অঙ্কের অর্থের ভাগ পেতে মার্কেটগুলোর নিয়ন্ত্রণ নিতে মাঠে নেমেছে দেশের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। ভয়ভীতি দেখিয়ে ও হামলা করে ইতিমধ্যে বেশির ভাগ মার্কেট নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে অনলাইন লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দিয়েছে সন্ত্রাসী সাজ্জাদ। গত মঙ্গলবার দিবাগত রাতে অনলাইনে নগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেয় সে।
লাইভে সে কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবে না বলে হুঁশিয়ারি দেয়। লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করে। এ ঘটনায় ওসি বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। অপরাধজগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ব্যাপকহারে কমেছে। সাম্প্রতিক বছরগুলোয় এর পরিমাণ জিডিপির মাত্র ০.৫ শতাংশে আটকে আছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে- ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দক্ষিণ এশিয়ার দেশটি বছরে ৭১ শতাংশ কম বিদেশি বিনিয়োগ পেয়েছে। আগের বছরের একই সময়ের ৩৬০.৫ মিলিয়ন ডলারের তুলনায় অনেক কম।
আরও উদ্বেগের বিষয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাম্প্রতিক 'এফডিআই হিটম্যাপ' শীর্ষক প্রতিবেদনে জানানো হয়- দেশীয় শিল্পের জন্য কাঠামোগত বিনিয়োগে উৎসাহ দিতে প্রচারণার ঘাটতি আছে।
তবে প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতি দিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষের চক্ষু যদি ঠিক থাকে তাহলে সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। একইভাবে অন্তর যদি ঠিক হয়ে যায়, ইছলাহপ্রাপ্ত হয় তখন দ্বীনি বিষয়গুলো হাক্বিকীভাবে অনুধাবন করা যায়। এখন মু বাকি অংশ পড়ুন...
একঝাঁক দেশপ্রেমিক ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্টস ফর সভারেন্টি দেশের সার্বভৌমত্ব ও অখ-তা রক্ষায় অসামান্য ভূমিকা পালন করায় আমরা সালাম জানাচ্ছি সংগঠনটিকে। সংগঠনটির অব্যাহত প্রচেষ্টা ও দেশবাসীকে সচেতন করার কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। অতএব, এই সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অতিসত্বর প্রত্যাহার করে তাদেরকে দেশের পক্ষে কাজ করার সুযোগ করে দিতে হবে।
'আদিবাসী' স্বীকৃতি আদায়ে রাষ্ট্র বিরোধী পরিকল্পনা এবং বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি ১০ জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত এলাকা কোতারায়ায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দি স্টার, দি সান এবং মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, গত জুমুয়াবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের (ফার্মে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর চকবাজারের ইসলামবাগে অভিযান পরিচালনা করার সময় পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ শওকত আলী আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) এএসআই মাসুদ বলেন, চকবাজারের ইসলামবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনার সময় কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তর পরিচালক শওকত আলী আহত হয়। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। নতুন বছরে অধিকাংশ শিক্ষার্থীর হাতে পাঠ্যবই দিতে না পারায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। অথচ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ফের চেয়ারম্যান পদে বহাল রাখতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার।
শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্র জানায়, অধ্যাপক রিয়াজুল হাসানের চাকরির বয়স শেষ। তাকে চেয়ারম্যান পদে রাখতে এখন চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। এরই মধ্যে আগামী তিন বাকি অংশ পড়ুন...












