নিজস্ব প্রতিবেদক:
বিবিসি বাংলাকে নিয়ে অনলাইনে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই।
গতকাল জুমুয়াবার অনলাইনে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি নিজের অনলাইনে এক পোস্টে বিবিসি বাংলাকে নিয়ে তিনি বলেছিলেন, ‘মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদমাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তার ‘ভারতে পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচার এবং নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।
অবরোধকারীরা জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে নিহতদের পরিবার বিষয়টিকে ‘সার্কাস’ বলে অভিহিত করেন।
বিক্ষোভকারীদের দাবিগুলো হলো- প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেফতার, ১০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের একটা আদব শরাফত আছে। সবাইকে প্রতিদিন বলা হচ্ছে যিকির আযকার করার জন্য, এখন কেউ যদি যিকির না করে তাহলে তারই সমস্যা হবে। তার অন্তরে গালিজ থেকে যাবে, কবরে গে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের একটা আদব শরাফত আছে। সবাইকে প্রতিদিন বলা হচ্ছে যিকির আযকার করার জন্য, এখন কেউ যদি যিকির না করে তাহলে তারই সমস্যা হবে। তার অন্তরে গালিজ থেকে যাবে, কবরে গে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকে তলব করেছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি (শেখ হাসিনা) ভারতে থাকাকালীন সামাজিক মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বিবৃতি দেওয়া থেকে তাকে বিরত রাখতে বলা হয়েছে।
শেখ হাসিনার উসকানিমূলক এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার কাজ গড়ালো দ্বিতীয় দিনে। অনেকেই ধ্বংসস্তূপ ঘিরে অবস্থান করছে। তাদেরকে দলবদ্ধ হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উৎসব করতে দেখা গেছে। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এসময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ বা দমকল বাহিনীর কাউকেই দেখা যায়নি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেখা যায়, ভাঙার কাজে ব্যবহার করা বুলডোজরটি সরিয়ে প্রধান সড়কে রাখা হয়েছে। বিক্ষুব্ধদের অনেককে বাড়ি ভাঙার কাজে অংশ নিতে দেখা গেছে। তাদের হাতে হাতুড়ি, লাঠিসহ বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে গত বুধবার দিবাগত রাতে ভাঙচুর শুরু হয়। এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আওয়ামীলীগের নেতাদের বিভিন্ন ম্যুরাল ভাঙচুর, তাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।
খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’র একটি অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বিসিবির সাবেক পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সোহেল উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা বসবাস করতেন। মূলত ওই বাড়ি থেকেই পদ্মার এপারে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে রাতেই আগুন দেয়া হয়। এরপর থেকে হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি থেকে বিভিন্ন ধরনের মালামাল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুধা সদনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সারেজমিনে দেখা গেছে, বাড়িটির বিভিন্ন রুমে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন দেওয়া হয়েছে প্রতিটি রুমে। বেশ কিছু রুমে এখনো আগুন জ্বলতে দেখা গেছে। বিভিন্ন রুমে প্রচ- রকমের আগুনের তাপ লক্ষ্য করা গেছে। আগুনের তাপে ভবনের মধ্যে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এর আগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এনআইডিতে (জাতীয় পরিচয়পত্র) মুখচ্ছবি বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্তির দাবিতে আরও একাধিক জেলায় সংবাদ সম্মেলন করেছেন দেশের পর্দানশীন নারীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা সদর প্রেসক্লাবের সামনে পর্দানশীন নারীগণ তাদের দাবি নিয়ে সমাবেশ করেছেন।
ফরিদপুরের পর্দানশীন নারীগণও একই দাবিতে ফরিদপুর জেলা সদর ডিসি অফিসের সামনে সমাবেশ করেছেন।
সমাবেশ শেষে তারা নির্বাচন অফিস এবং শিক্ষা অফিসে তারা তাদের দাবিসমূহ জানিয়ে স্বারকলিপি জমা দেন।
সমাবেশে পর্দানশীন নারীগণ তাদের অভিযোগ ও দাবি তুলে ধরে ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এনআইডিতে (জাতীয় পরিচয়পত্র) মুখচ্ছবি বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্তির দাবিতে রাজশাহী জেলায় সংবাদ সম্মেলন করেছেন দেশের পর্দানশীন নারীরা।
সংবাদদাতারা জানিয়েছেন, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজশাহী সদর ভেরী পাড়ার মোড় এলাকায় সমবেত হন পর্দানশীন নারীগণ। এরপর তারা সকলে নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে পৌঁছে সেখানে সমাবেশ করেন ও পর্দানশীন নারীগণ কেন ছবি তুলতে চান না, এবং কেন পরিচয়পত্রে ফিঙ্গারপ্রিন্ট চান সে বিষয়ে তাদের বক্তব্য পেশ করেন। সমাবেশ শেষে নির্বাচন অফিস এবং শিক্ষা অফিসে তারা তাদের দাবিসমূহ জা বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতটি আবাসিক হলে পবিত্র কুরআন শরিফ পোড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, ওই কোরআন পোড়ানোর ঘটনার মূল হোতা এই শিক্ষার্থী। তাকে ময়মনসিংহ থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গ্রেপ্তার করা হয়েছে।
এই শিক্ষার্থীর নাম ফেরদৌস রহমান ফরিদ। সে রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।
পবিত্র কুরআন শরীফে আগুন দিয়ে সে বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যায় এবং চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত ৪ ফেব্রুয়ারি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চালানো অভিযানে জেনিনে ৩৮ জন, তুবাসে ১৫ জন, নাবলুসে ছয়জন, তুলকারেমে পাঁচজন, হেব্রনে তিনজন, বেথলেহেমে দুজন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে একজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনে হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ১৫ মাস ধরে চলা যুদ্ বাকি অংশ পড়ুন...












