রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। অপূর্ণতার মধ্যেই চলতি অর্থবছরের জন্য চলছে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের প্রস্তুতি। তবে বৈশ্বিক বাজারের অনিশ্চয়তায় রপ্তানিকারকদের সামনে চ্যালেঞ্জ আরও বাড়ছে।
সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-মে- এই ১১ মাসে দেশের রপ্তানি আয় হয়েছে ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।
ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে জুন মাসেই রপ্তানি আয় হতে হবে ১১ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা দেশের রপ্তানি ইতিহাস এবং বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনায় প্রায় অসম্ভব।
এ অবস্থায় চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন না করেই নতুন অর্থবছরে প্রবেশ করেছে বাংলাদেশ।
ইপিবি চলতি (২০২৬-২৭) অর্থবছরের জন্য পণ্য থেকে ৫৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়কে, যা মূল্যায়ন শেষে নির্ধারণ করা হবে। মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে আসবে বলে আশা করছে সরকার। এ খাত থেকে আগামী অর্থবছরে ৪৬ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
তবে পোশাক খাতের নেতারা জ্বালানি সংকটসহ বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় এ লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চাভিলাষী বলে মন্তব্য করেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ অবশ্যই বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক হওয়া উচিত। শুধু আগের বছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে একটি বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না। সরকার কোন বিশ্লেষণ, তথ্য বা সূচকের ভিত্তিতে রপ্তানি লক্ষ্য নির্ধারণ করছে, তা স্পষ্ট করা প্রয়োজন।’
তার মতে, বৈশ্বিক চাহিদা, বাংলাদেশের বাজার অংশীদারত্ব, আন্তর্জাতিক বাণিজ্যের প্রবণতা ও প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিবেচনায় নিয়েই রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)