সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নছীহত মুবারক:
পবিত্র যাকাত আদায় না করলে নামাজ কালাম আদায় হবে না, তার কোন ইবাদত বন্দেগীই কবুল হবে না
, ০৩ রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
প্রতি দিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ব্যাক্তিগত জমানো টাকার পুরোটার পবিত্র যাকাত আলাদা হিসাব করে দিতে হবে। এছাড়া ব্যাবসার টাকার যাকাতও হিসাব করে তরতীব মতো দিতে হবে। অনেকে মাসয়ালা ঠিকমত না জানার কারণে গাফলতি করে আবার অনেকে যাকাত না দেয়ার চিন্তা থেকে নানাপ্রকার ছুতানাতা তালাশ করে। পবিত্র যাকাত হলো ফরজ ইবাদত, পবিত্র নামাজ রোজার মতই পবিত্র যাকাত ফরজ ইবাদত। এজন্য পবিত্র যাকাত আদায় না করলে নামাজ কালাম আদায় হবে না, তার কোন ইবাদত বন্দেগীই কবুল হবে না। কারণ সে হারাম টাকা খাওয়ার কারণে তার কোন আমলই কবুল হবে না। একজন লোকের সবধরণের আমল বা কাজ হালাল হলেও শুধুমাত্র পবিত্র যাকাত না দেয়ার কারনে তার সব হালাল আমলগুলোও নষ্ট হয়ে যায়। ব্যাবসা বানিজ্যের যাকাত দেয়া হলে তার ব্যবসায় বরকত হবে আর যাকাত না দিলে দেখা যায় তার ব্যবসার ধ্বস নামে বরকত নষ্ট হয়ে যায়। এজন্য ব্যাক্তিগত জমানো টাকা হতে এবং ব্যবসা বাণিজ্যের টাকা হতে হিসাব নিকাশ করে পবিত্র যাকাত আদায় করতে হবে, এক পয়সাও কম দিলে পবিত্র যাকাত আদায় হবে না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, অনেকেই দেখা যায়, পবিত্র যাকাতের টাকা আত্মসাৎ করে ফেলে। এতে সে ঋণগ্রস্ত হয়ে যাবে। কারণ পবিত্র যাকাতের টাকা নির্দিষ্ট খাতে খরচ না করে অন্য খাতে খরচ করলে ঋণগ্রস্ত হতে হবে। তাকে সেই টাকা পরিশোধ করে দিতে হবে। পবিত্র যাকাত ফিতরা ওশর কুরবানীর চামড়ার টাকা প্রত্যেকটি নির্দিষ্ট খাতেই খরচ করতে হবে। বর্তমানে পবিত্র যাকাতের বিষয়ে সেই রকম কোন আলোচনা নেই, সাধারণ মানুষকে পবিত্র যাকাতের বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয় না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র যাকাত দেয়ার চিন্তা থাকলে এক রকম নিয়ত আর না দেয়ার চিন্তা থাকলে আরেক রকম নিয়ত। যেমন, অনেকের সোনা গয়না বা টাকা-পয়সা থাকে; যা একবছর পূর্ণ থাকলে তার উপর পবিত্র যাকাত ফরজ হয়ে যায়। এখন দেখা যায়, তার বছর পূর্ণ হবার আগেই এগারো মাস পরে তার মেয়ে বা মাকে সেগুলো দিয়ে দেয়। যার ফলে যাকে দেয়া হলো তারও সেই বছর আর যাকাত ফরজ হয় না, তখন আর পবিত্র যাকাতও দেয়া হয় না। এটা সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এটা মহান আল্লাহ পাক উনাকে ধোঁকা দেয়ার নামান্তর। এছাড়া পবিত্র ওশর বা ফল ফসলের যাকাতের বিষয়েও মানুষ গাফিল। অধিকাংশ লোক ফল ফসলের যাকাত ওশরও আদায় করে না। এজন্য এখন থেকেই সবাইকে পবিত্র যাকাত ফিতরা ওশর আদায়ে ব্যাপকভাবে কাজ করার জন্য নির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নছীহত মুবারক সমাপ্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












