প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর যুগ্মসচিব পদোন্নতির মাধ্যমে প্রশাসনে বড় পদোন্নতি দেওয়া হচ্ছে।
নতুন সরকার গঠনের ৪ মাসে প্রশাসনের বিভিন্ন রদবদল ও দু-এক জনের পদোন্নতি হলেও ব্যাচভিত্তিক বড় পদোন্নতি এবারই প্রথম আসতে যাচ্ছে। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। উপসচিব হিসেবে নিয়মিত ব্যাচ ২৫ এবং ২৪-এর বাদ পড়া মিলিয়ে প্রায় সাড়ে তিন’শ কর্মকর্তার তথ্য পর্যালোচনা হচ্ছে সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি)।
এবার উপসচিব থেকে যুগ্মসচিব পদে নিয়মিত হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডার ২৫ ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হচ্ছে। এ ব্যাচ থেকে ১৭০ কর্মকর্তা পদোন্নতিযোগ্য হিসেবে তথ্য পর্যালোচনা করছে এসএসবি।
এরই মধ্যে এসএসবি সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে একাধিক সভা হয়েছে। বোর্ডের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানান, ২৫ ব্যাচের নয় কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বলেছেন, ‘যোগ্য, দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি হোক আমরাও চাই। আমাদের সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময়ই দক্ষতা ও মেধাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। পদোন্নতি নিয়ে এসএসবিতে আলোচনা শুরু হয়েছে এবং তারাই সিদ্ধান্ত নেবে।’ তবে ২৪ ও ২৫ ব্যাচের পদোন্নতি একসঙ্গেই হবে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)