৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি, এলাকা গোছাচ্ছেন ছাত্রনেতারা
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা। চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন।
গণ-অভ্যুত্থানের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন। প্রাথমিকভাবে দলের শতাধিক নামের প্রস্তাব পেলেও সেই তালিকা সংক্ষিপ্ত করে এনেছেন তারা। গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছেন। নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও নাহিদ ইসলামকে দলের মূল নেতৃত্বে দেখা যেতে পারে।
নাগরিক কমিটির একাধিক নির্বাহী সদস্য জানিয়েছেন, দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব চূড়ান্ত করে চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মাঝামাঝি দলটির আত্মপ্রকাশ ঘটবে। ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নতুন দল আত্মপ্রকাশের ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ১৪ ফেব্রুয়ারি ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়। একই সঙ্গে জুমুয়াবার হওয়ায় এদিনে দেশব্যাপী লংমার্চের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে পারে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সারোয়ার তুষার বলেন, আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে প্রস্তুতি আমরা নিচ্ছি এবং সেভাবেই আগাচ্ছি।
স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পর্যায়ে ১০০ তরুণ নেতা, এমন মডেল নিয়ে আগাচ্ছি। এর সঙ্গে স্থানীয় পর্যায়ে আরও নেতৃত্ব উঠে আসবে। এ প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)