বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, কাজ বন্ধ হবে না বলে সাফ জানিয়েছে বিজিবি
, ০২রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধা উপেক্ষা করেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) পাহারায় চলছে বল্লামুখা বাঁধের পুনর্র্নিমাণ কাজ। এই কাজ বন্ধ হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে বিজিবি।
এর আগে গত বছরের ২০ আগস্ট শূন্যরেখায় বিএসএফের বাঁধের বাংলাদেশ অংশ কাটার চেষ্টা ব্যর্থ হয় স্থানীয় জনতা ও বিজিবির বাধার মুখে। পরে ভারতীয় অংশ কেটে দেয়ায় ৫ থেকে ১৫ ফুট উজানের পাহাড়ি ঢলে তলিয়ে যায় গোটা ফেনীর বিস্তীর্ণ জনপদ। ক্ষতি হয় আড়াই হাজার কোটি টাকারও বেশি।
এদিকে ওই বাঁধ মেরামতে বিএসএফ দেয় বাধা। এতে জনমনে দেখা দেয় আতঙ্ক আর উত্তেজনা।
জানা যায়, পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার ভারতীয় অংশের বাঁধ কেটে দিয়েছিল বিএসএফ। আর এ অংশের পানি প্রবেশেই গত বছরের আগস্টে ফেনীতে হয় ভয়াবহ বন্যা। কিছুটা বিলম্বিত হলেও অবশেষে যখন সেই বাঁধ পুনর্র্নিমাণ শুরু হয় তখনই আবার সেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাধা দেন।
যদিও বাঁধের কাজ বন্ধ হবে না বলে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত আগস্টে ফেনীর পরশুরামের মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরায় পাহাড়ি ঢলে বিলোনীয়া শহর প্লাবিত হয়। একপর্যায়ে তাদের শহর রক্ষায় বিএসএফের সহায়তায় ভারতীয় নাগরিকরা গত ২০ আগস্ট রাতে মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধের বাংলাদেশ অংশ কেটে দেয়ার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়।
এ সময় বিএসএফের পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও রয়েছে স্থানীয়দের। ব্যর্থ হয়ে পরে বাঁধের তাদের অংশ কেটে দেয়। ফলে পানির চাপে বল্লামুখাসহ বাংলাদেশ অংশের নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতাধিক স্থান ভেঙে তলিয়ে যায় ফেনীসহ পার্শ্ববর্তী জেলার কয়েক লাখ পরিবারের ঘরবাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। সর্বস্বান্ত হয়ে পড়েন মানুষ।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বল্লামুখা বাঁধ পুনর্র্নিমাণের উদ্যোগ গ্রহণ করে।
আন্তর্জাতিক সীমান্তের আইনানুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্র্নিমাণের কাজ শুরু করা হয়। তবুও বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএসএফ কাজে বাধা দেয়।
তবে সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে ঠিকাদারদের নির্দেশ দিয়েছে বিজিবি।
ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দৈর্ঘ্য ১২২ কিলোমিটার। গত আগস্টে ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুই তীরের ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০২টি স্থানে ভেঙে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ‘লকডাউন’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি করল সিঙ্গাপুর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












