বরিশাল সংবাদদাতা:
দেশের তৃতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম প্রায় ৯ বছর আগে চালু হয়েছে। প্রতিনিয়ত এই বন্দরে দেশি-বিদেশি জাহাজের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আমদানি। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজস্ব আহরণ।
এই সময়ে আমদানি পর্যায়ের ভ্যাট ও কাস্টম ডিউটিসহ প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবু বন্দর ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত রাজস্ব সেবা পাচ্ছে না।
বন্দর চালুর প্রায় ৯ বছর পরেও পায়রায় পূর্ণাঙ্গ কাস্টম হাউস নির্মিত হয়নি। যদিও ২০১৬ সালে এনবিআর পায়রা বন্দরের অন্তর্ভুক্ত এলাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাল টিকিট নিয়ে স্টেশনে এসেছেন অনেক যাত্রী। স্টেশনের গেটে টিকিট চেকিংয়ে জাল টিকিট নিয়ে ধরা পড়ছেন তারা। অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে দোকান ও অনলাইন পেজ থেকে এসব জাল টিকিট সংগ্রহ করছেন বলে জানান এই যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, যাত্রীর চাপ বাড়লেও টিকিট ছাড়া বা টিকিট চেকিং না করে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাল টিকিট পাওয়ার পর টিকিট চেকিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, অনলাইনে করা টিকিটের প্রিন্ট কপি নিয়ে যাত্রীরা স্টেশনের গেট দিয়ে ঢোকার সময় চেকিংয়ের মু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ বাহিনীর জন্য নতুন গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বাজেট ধরা হয়েছে দেড়শ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, পুলিশ সদর দপ্তরে একটি সিন্ডিকেট আছে, তারা ভারত থেকে গাড়ি কিনতে তোড়জোড় শুরু করেছে। বিশেষ করে দেশীয় কোম্পানি মোটরসাইকেল না কিনে ভারত থেকেই কিনতে চাচ্ছে তারা। একটি সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশি যানবাহন ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু ওই সিন্ডিকেটের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এখনো সেই সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের প্রস্তাবিত দামি গাড়ি কেনা বাকি অংশ পড়ুন...
আগামীকাল ২৬ রমাদ্বান শরীফ দিবাগত রাত পবিত্র শবে ক্বদর তালাশ এবং আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রেক্ষিতে আগামী ২ দিন (২৭ মার্চ ও ২৮ মার্চ) দৈনিক আল ইহসান পত্রিকা প্রকাশিত হবে না।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হতাশার ছাপ। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার পাশাপাশি বাজারজাতকরণের ব্যয় বেশি হওয়ায় অনেক কৃষক খেত থেকেই টমেটো তুলতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে খেতেই পচে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, যা কৃষকের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে টমেটো চাষ হলেও বাজারদর এতটাই কম যে উৎপাদন খরচও ওঠানো সম্ভব হচ্ছে না। চকলেঙ্গুরা গ্রামের কৃষক ফজলুল হক এক একর জমিতে ৪০ হাজার টাকা বিনিয়োগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত রোববার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে বেশকিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় গমণ করবেন। পবিত্র ঈদের সময় সাধারণত প্রায় ১ কোটির অধিক মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখের বেশি মানুষ অন্যত্র হতে ঢাকায় প্রবেশ করেন বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
সীতাকু- থেকে সন্ধীপ উপজেলায় ফেরি চলাচল উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে সীতাকু- উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ফেরি চলাচল উদ্বোধন করেন।
উদ্বোধনের পর সকাল ৯টায় বাঁশবাড়িয়া ঘাট থেকে প্রথম ফেরি প্রায় ২০টি যানবাহন ও উপদেষ্টাদের নিয়ে সন্ধীপের উদ্দেশ্যে ছেড়ে যায়।
চট্টগ্রাম শহরের প্রায় নিকটবর্তী হলেও উত্তাল সমুদ্রের কারণে সন্ধীপ উপজেলাট বাকি অংশ পড়ুন...
তন্ময় রহমান:
বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়; এটি আমাদের জাতীয় ঐক্য, সংহতি ও গৌরবের প্রতীক। জাতির প্রতিটি ক্রান্তিকালে এই বাহিনী তার দায়িত্ব ও কর্তব্য পালনে এগিয়ে এসেছে নিরলসভাবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় তাদের অবদান অনস্বীকার্য। তারা কেবল যুদ্ধক্ষেত্রের যোদ্ধাই নয়, শান্তির সময়েও তারা জনগণের পাশে দাঁড়িয়েছে, সংকট উত্তরণে পথ দেখিয়েছে।
তাদের ত্যাগ, নিষ্ঠা ও আত্মদান আমাদের গর্বের উৎস। কিন্তু আজ এই মহান প্রতিষ্ঠানকে নিয়ে কিছু অপ্রিয় বিতর্ক ও ষড়যন্ত্রের চেষ্টা চলছে, যা মোটেও কাম্য নয়।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীবাসীর ঈদকে আরো উৎসবমুখর করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে ‘ঈদ আনন্দ মিছিল’। ঈদগাহ মাঠের পাশে থাকবে মেলার আয়োজন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অনলাইনে এক পোস্টে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তিনি আরো বলেন, এই উদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে সবধরনের ইন্টারনেট সেবার দাম বর্তমান দাম থেকে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী মাস (এপ্রিল) থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমিয়ে নতুন দাম কার্যকর করা হতে পারে।
এ বিষয়ে বিএসসিপিএলসি- বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমর্যাদা ক্ষুণœ হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।
গত শনিবার শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ২১শের ছিলা-শাপলার বিল এলাকায় নতুন করে আগুন লেগেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে কলমতেজী টহল ফাঁড়ি এলাকার আগুন লাগা স্থান থেকে ড্রোন উড়িয়ে নতুন এলাকায় ধোয়ার কু-লী দেখতে পায়।
তাৎক্ষণিকভাবে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা কলমতেজী থেকে কয়েক কিলোমিটার দূরে ২১শের ছিলা-শাপলার বিল এলাকায় ছুটে আসেন।
এর আগে শনিবার সকালে কলমতেজী টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে জানায়। দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি, টাইগার টিমের শত শত ল বাকি অংশ পড়ুন...












