কনটেইনার পরিবহন আটকে আছে কাস্টম হাউসের অভাবে
দেশের তৃতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম প্রায় ৯ বছর আগে চালু হয়েছে। প্রতিনিয়ত এই বন্দরে দেশি-বিদেশি জাহাজের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আমদানি। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজস্ব আহরণ।
এই সময়ে আমদানি পর্যায়ের ভ্যাট ও কাস্টম ডিউটিসহ প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবু বন্দর ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত রাজস্ব সেবা পাচ্ছে না।
বন্দর চালুর প্রায় ৯ বছর পরেও পায়রায় পূর্ণাঙ্গ কাস্টম হাউস নির্মিত হয়নি। যদিও ২০১৬ সালে এনবিআর পায়রা বন্দরের অন্তর্ভুক্ত এলাকাগুলোকে কাস্টম হাউস পায়রার অধিক্ষেত্র হিসেবে ঘোষণা করেছিল।
সেটি কার্যকর না হওয়ায় বর্তমানে খুলনা ভ্যাট কমিশনারেটের অধীনে স্বল্প পরিসরে শুল্ক স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
পূর্ণাঙ্গ কাস্টম হাউস নির্মাণপ্রক্রিয়া আটকে থাকায় এই বন্দর দিয়ে শুধু পাথর, সিমেন্টের কাঁচামাল এবং এলপিজিসহ কয়েকটি পণ্য আমদানির মধ্যে সীমাবদ্ধ থাকছে। কনটেইনার পরিবহনের সুযোগ থাকছে না। ফলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানোর পাশাপাশি কম সময়ে ঢাকার তৈরি পোশাক পায়রা বন্দর দিয়ে কম খরচে রপ্তানি করা যাচ্ছে না।
তবে এই বন্দর দিয়ে শুল্ক স্টেশনের মাধ্যমে দেশি-বিদেশি তিন হাজার ৩০৬টি জাহাজ থেকে প্রায় এক হাজার ৮০০ কোটি টাকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছে এনবিআর।
বরিশাল ক্লাবে সম্প্রতি প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। তার কাছে কালের কণ্ঠের পক্ষ থেকে পায়রা বন্দরে কাস্টম হাউস নির্মাণের অগ্রগতি জানতে চাওয়া হয়। প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘চ্যানেলের ড্রাফট সমস্যার পাশাপাশি আমদানিকারক সংকটের কারণে কাস্টম হাউস চালু করা যাচ্ছে না। সমস্যা কেটে গেলে খুব দ্রুত কাস্টম হাউসের কাজ শুরু হবে।’
পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের অপারেশন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পায়রা বন্দর পাঁচ শতাধিক বিদেশি বাণিজ্যিক জাহাজসহ তিন হাজারের অধিক জাহাজ হ্যান্ডল করেছে। এর মাধ্যমে সরকার প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। নিজস্ব অর্থায়নে চ্যানেল সচল রাখা হচ্ছে। তবে কাস্টম হাউস স্থাপিত না হওয়ায় এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন করা যাচ্ছে না, ফলে গতি পাচ্ছে না পায়রা বন্দর।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।