শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ক্রান্তিকালের কা-ারি সেনাবাহিনী

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, রাত ১২:২৯
তন্ময় রহমান:
বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়; এটি আমাদের জাতীয় ঐক্য, সংহতি ও গৌরবের প্রতীক। জাতির প্রতিটি ক্রান্তিকালে এই বাহিনী তার দায়িত্ব ও কর্তব্য পালনে এগিয়ে এসেছে নিরলসভাবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় তাদের অবদান অনস্বীকার্য। তারা কেবল যুদ্ধক্ষেত্রের যোদ্ধাই নয়, শান্তির সময়েও তারা জনগণের পাশে দাঁড়িয়েছে, সংকট উত্তরণে পথ দেখিয়েছে।
তাদের ত্যাগ, নিষ্ঠা ও আত্মদান আমাদের গর্বের উৎস। কিন্তু আজ এই মহান প্রতিষ্ঠানকে নিয়ে কিছু অপ্রিয় বিতর্ক ও ষড়যন্ত্রের চেষ্টা চলছে, যা মোটেও কাম্য নয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস আমাদের জাতীয় সংগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল অবিস্মরণীয়।
এরপরও নব্বইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদের পতনে সেনাবাহিনীর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী জনতার কাতারে শামিল হয়ে গণতন্ত্রের পথ প্রশস্ত করেছিল। যদি তারা স্বৈরশাসকের পক্ষে থাকত, তাহলে হয়তো বাংলাদেশকে আরও দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হতো। ঠিক একইভাবে, গত ৫ আগস্টের ঘটনায় সেনাবাহিনীর গণমুখী ভূমিকা দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে।
তাদের বিচক্ষণতা ও নেতৃত্বে দেশের রাজনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে। তাদের এই ত্যাগ ও সদিচ্ছাকে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই।
বর্তমান সময়েও সেনাবাহিনী দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তারা মাঠে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। গত সাত মাস ধরে তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।
পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দেশব্যাপী অরাজকতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের এই ত্যাগী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। কারণ, তাদের অবদান ছাড়া দেশের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কথায় ফিরে যাই। তিনি বলেছেন, 'আমার একটাই আকাঙ্খা- এ দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব।' এই কথাগুলো শুধু একটি বক্তব্য নয়, এটি সেনাবাহিনীর চেতনা ও আদর্শের প্রতিফলন। তারা কখনোই ক্ষমতার লোভে মত্ত হয়নি। পাকিস্তান বা আফ্রিকার কিছু দেশের মতো বাংলাদেশের সেনাবাহিনী কখনোই ক্ষমতা দখলের চেষ্টা করেনি। বরং তারা সব সময় দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।
তবে দুঃখের বিষয়, এই মহান বাহিনীকে নিয়ে কিছু মহল থেকে নানা ষড়যন্ত্র ও বিতর্ক ছড়ানোর চেষ্টা চলছে। তাদের নজিরবিহীন ত্যাগ ও অবদানকে সংকীর্ণ স্বার্থে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের কোনো স্থান আমাদের সমাজে থাকা উচিত নয়। কারণ, সেনাবাহিনীকে বিতর্কিত করার অর্থ হলো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা। তাদের প্রতি আস্থা রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের শক্তি। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গের শপথ নিয়েছে। তাদের এই আত্মত্যাগের কোনো তুলনা নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পুলিশ বা র‍্যাব- কাউকেই এ ধরনের শপথ নিতে হয় না। এই অসামান্য ত্যাগের দাবিদার একমাত্র সেনাবাহিনী। তাদের সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা অবশ্যই অটুট থাকবে।
আমরা যেন ভুলে না যাই, সেনাবাহিনী আমাদের ক্রান্তিকালের কা-ারি। তারা আমাদের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের রক্ষাকারী। তাদের প্রতি আমাদের আস্থা ও ভালোবাসা যেন কোনো দিন কম না হয়। কারণ, তাদের শক্তিতেই আমরা নিরাপদ, তাদের ত্যাগেই আমরা গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসি, শ্রদ্ধা করি-এটাই হোক আমাদের অঙ্গীকার। (অনলাইন থেকে সংকলিত)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৮ ঘণ্টা আগে