নারায়ণগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসিব নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর সাড়ে চারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব চনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় মাদক ব্যবস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পদোন্নতি, ক্যাডার বৈষম্য, মহার্ঘ ভাতার দাবিসহ সচিবালয়ের কর্মচারীরা সোচ্চার নিজেদের দাবি-দাওয়া নিয়ে। এর মধ্যে চলছে বাধ্যতামূলক অবসর, ওএসডি করাসহ ফ্যাসিবাদের দোসর শনাক্ত কার্যক্রম। একশ্রেণির সুবিধাবাদী কর্মকর্তা-কর্মচারী এসব কর্মকা-ের সঙ্গে জড়িত। এসব নিয়ে প্রশাসনে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে ভূতাপেক্ষ পদোন্নতি। এর ফলে সরকারি কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে।
বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রতিবেদন ঘিরে প্রশাসনে অসন্তোষ ছড়িয়ে পড়ে। প্রশাসন ক্যাডারের উপ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নেসাব পরিমান সম্পদ যেভাবেই হোক এক বছর পুরা হলেই সেটার যাকাত অবশ্যই দিতে হবে। যাকাত রছম রেওয়াজ হিসেব করে দিলে হবে না বরং পাইপাই হিসেব করেই যাকাত দিতে হবে। নতুবা ইহ-পরকালে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে নানা ত্রুটির কথা তুলে ধরে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকার দিয়েছেন তারই দল আওয়ামী লীগের কয়েকজন প্রবীণ নেতা।
সাক্ষাৎকারে ওই নেতারা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, শেখ হাসিনা তার সমালোচনা সহ্য করতে পারেন না। যেসব মানুষ তার বিরুদ্ধে কথা বলেছেন, তাদের তিনি রোষানলে ফেলেছেন। এছাড়াও শেখ হাসিনা আরও যা সহ্য করতে পারেন না, তা হলো তার পরিবারের সদস্যদের নিয়ে সমালোচনা। শেখ হাসিনার শাসনকালে আওয়ামী লীগকে একটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে আলোচনা শুরু হবে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম এম. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ সেনাবাহিনীর অনলাইন পেইজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি চার্লস পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগীর বেশধারী ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিকস পণ্য উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।
গত সোমবার (১৭ মার্চ) রাতে ভারতের কলকাতা থেকে নজরুল হক নামের এক যাত্রী বিমানের সিসিইউ ইউনিটে ঢাকায় আসে। বিমানবন্দর ত্যাগ করার সময় পণ্যগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে- কসমেটিকস পণ্য ২০ কেজি, মদ ৪ লিটার, মোবাইল ৩ পিস ও কাপড় ৭ পিস।
কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে ভারত থেকে আসা ইন্ডিগোর একটি বিমান অবতরণের পর রাতে গোপন সংবাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে স্ট্যান্ডার্ড মূসক (ভ্যাট) হার ১৫% থাকলেও বিভিন্ন খাতে তা কমিয়ে ১০%, ৭.৫% এবং ৫% হারে নির্ধারণের ফলে ব্যবসায়ীদের জন্য জটিলতা সৃষ্টির পাশাপাশি অনেক ক্ষেত্রে বিরোধ তৈরি হচ্ছে, উপরন্তু উপকরণ কর রেয়াতের সুবিধা সবক্ষেত্রে নিশ্চিত না হওয়ায় অনেক ব্যবসায়ী বাড়তি করের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন। এমন বাস্তবতায়, আগামী বাজেটে ভ্যাটের হার সিঙ্গেল ডিজিট নির্ধারণের পাশাপাশি অনাানুষ্ঠানিক খাতের ব্যবসায়ীদের ভ্যাট ১% হারে নির্ধারণ করার প্রস্তাব করছে ঢাকা চেম্বার, যার মাধ্যমে সামগ্রিক কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে একশ্রেণীর দুষ্কৃতিকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘিœত করার পাশাপশি ফুটপাত কেন্দ্রীক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্য কেন্দ্রীক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
জনদুর্ভোগ সৃষ্টিকারী এধরনের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র যাকাতের হিসাব অনুমান করে দিলে হবে না। যাকাতের হিসাবে কোন হেরফের করা যাবে না। সবকিছুর পাই পাই হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত আদায় করার জন্য যারা সফরে থাকে তাদের ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় ১০-১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল পৌনে ১০টার দিকে মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়াও আশেপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখা বাকি অংশ পড়ুন...












