আল ইহসান ডেস্ক:
সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ খ্যাত সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের করা মন্তব্যে ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ড. ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
একইসঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছে সে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক বাকি অংশ পড়ুন...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল ০১ হাদি আশার (৩১ মার্চ) থেকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ হাদি আশার (৩ এপ্রিল) পর্যন্ত দৈনিক আল ইহসান প্রকাশনা বন্ধ থাকবে। চাঁদ দেখা না গেলে ৫ হাদি আশার (৪ এপ্রিল) তারিখেও প্রকাশনা বন্ধ থাকবে।
-কর্তৃপক্ষ।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র ২৯ মাহে রমাদ্বান শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ০১ হাদী আশার ১৩৯২ শামসী, (৩১ মার্চ ২০২৫ খৃঃ) হবে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ১লা তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উনার দিন।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, পবিত্র রমাদ্বান শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ০২ হাদী আশার ১৩৯২ শামসী (০১ এপ্রিল ২০২৫ খৃঃ) হবে পবিত্র শাওওয়াল শরীফ ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক ইমামতিতে দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর নামায উনার জামায়াত রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে সুন্নতী ওয়াক্ত মুতাবিক সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
পবিত্র ঈদের নামায আদায় সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ঈদ উনার দিন ফজরের নামায পড়ে হুজরা শরীফ যেতেন এবং সকাল সকাল গোসল করে পবিত্র ঈদুল ফিতর উনার দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাসের বীরত্বপূর্ণ প্রতিরোধের কারণে এখনও ফিলিস্তিনিদের শেষ অস্তিত্বটুকুও টিকে আছে। এখনও ফিলিস্তিনি মুসলমানগণ আল আকসা প্রাঙ্গণে ইবাদত করার সুযোগ পাচ্ছেন দখলদার ইসরাইলীদের জুলুম উপেক্ষা করে।
পবিত্র আল আকসা মসজিদে ইবাদত-বন্দেগির জন্য পবিত্র রমাদ্বানের শেষ দশ দিনের বেজোড় রাতে পবিত্র শবে কদর তালাশে উপস্থিত হন লাখো মানুষ। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।
আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ট্রাস্টের তথ্য অনুযায়ী, গত বুধবার রাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এবার ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে কিছুটা ভিন্ন চিত্র পাবেন। বিশেষ করে নন কাউন্টার যাত্রীবাহী বাসগুলো ভুগছে যাত্রী খড়ায়। অন্যান্য বছরের তুলনায় ঈদের এ সময়ের চিত্র পুরোপুরি ভিন্ন। নেই যাত্রীর মাত্রাতিরিক্ত চাপ। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ‘ডাইক্যা ডাইক্যাও যাত্রী পাচ্ছি না।’
গত জুমুয়াবার (২৮ মার্চ) ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সারি সারি দাঁড়িয়ে আছে মুন্সিগঞ্জ, ভাঙ্গা, বরিশালগামী বাসগুলো। পরিবহনের লোকজন হাঁকডাক দিচ্ছেন যাত্রীর জন্য। বাস যাত্রীপূর্ণ করতে সময়ও লা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিমসটেকের আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং। এই সম্মেলনে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চায়। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও জান্তা প্রধান বৈঠক করতে চায় বলে বিষয়টি সম্পর্কে অবগত অন্তত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে একাধিক সূত্র বলেছে, আগামী ৩-৪ এপ্র বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নেই সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে। গেলো বছরের অক্টোরের শুরুতে টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় আমন ধান, সবজিসহ মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে নিঃস্ব হয়ে গেছেন স্থানীয় কৃষকরা। অর্থাভাবে পরিবারের সদস্যদের জন্য ঈদে কেনাকাটা করতে পারছেন না তারা। সরকারি সহায়তাও পাননি বলে অভিযোগ তাদের।
মেঘালয়ের সীমান্তঘেঁষা উপজেলা ধোবাউড়ার কালিকাবাড়ি গ্রামের কৃষক ইউনুস আলী। গেলো বছরের অক্টোবরের ভয়াবহ বন্যায় দুই একর ফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) অনুষ্ঠিত বৈঠকটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাগবিত-ায় জড়ান এই দুই নেতা। তাদের বাগবিত-ার সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সারজিস আলম ও মতিউর রহমান নামের ওই বিএনপি নেতার বাগবিত-ার ঘটনাটি বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়ে। মতিউর রহমান আটোয়ারী উপজেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বোতলজাত সয়াবিনের দাম একলাফে লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। খোলা সয়াবিনের দাম বাড়াতে চান লিটারে ১৩ টাকা।
আগামী ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দিয়েছেন ভোজ্যতেলের ব্যবসায়ীরা। তার কারণ ঈদের পর ভোজ্যতেলের কর–সুবিধার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার তাদের এই সিদ্ধান্তের কথা সরকারকে জানিয়েছে। দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা এদিন সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদে বাকি অংশ পড়ুন...












