ভারত থেকে গাড়ি কিনতে তোড়জোড়
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পুলিশ বাহিনীর জন্য নতুন গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বাজেট ধরা হয়েছে দেড়শ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, পুলিশ সদর দপ্তরে একটি সিন্ডিকেট আছে, তারা ভারত থেকে গাড়ি কিনতে তোড়জোড় শুরু করেছে। বিশেষ করে দেশীয় কোম্পানি মোটরসাইকেল না কিনে ভারত থেকেই কিনতে চাচ্ছে তারা। একটি সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশি যানবাহন ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু ওই সিন্ডিকেটের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এখনো সেই সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের প্রস্তাবিত দামি গাড়ি কেনা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই মুহূর্তে দামি যানবাহন ক্রয় করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। যেসব যানবাহন কেনা জরুরি হয়ে পড়েছে শুধু সেগুলো কেনার অনুমতি দেওয়া হয়েছে। যানবাহন কিনতে দেড়শ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। ইতিমধ্যে বাজেটের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অনুমতিও নেওয়া হয়েছে। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে যানবাহন কেনা হবে। এমনকি পুলিশ সদর দপ্তরে ঘাপটি মেরে থাকা সিন্ডিকেট ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আগে দেশে তৈরি জিনিসপত্রের দিকে নজর দিতেও বলা হয়েছে। নির্দেশনা পেয়ে পুলিশ সদর দপ্তর কাজ শুরু করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পুলিশ জাপানি মোটরসাইকেল বলে ভারতের মোটরসাইকেল ব্যবহার করে আসছে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের মোটরসাইকেল তৈরি হলেও তা কেনা হচ্ছে না। ৫ আগস্টের পর পুলিশ ১৯২টি মোটরসাইকেল কেনার টেন্ডার আহ্বান করেছিল। বাংলাদেশের কয়েকটি মোটরসাইকেল কোম্পানি দরপত্রে অংশ নিলেও তা আমলে না নিয়ে ভারতের মোটরসাইকেল কেনার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে বাংলাদেশের একটি মোটরসাইকেল কোম্পানির এক কর্মকর্তা বলেন, পুলিশ সদর দপ্তরে একটি সিন্ডিকেট আছে; তারা ভারত থেকে গাড়ি কিনতে তোড়জোড় করছে। অথচ দেশের মোটরসাইকেল অনেক ভালো ভারতের চেয়ে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশি যানবাহন ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এখনো সেই সিন্ডিকেট সক্রিয় আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)