অনলাইন ও দোকানে বিক্রি হচ্ছে ট্রেনের জাল টিকিট!
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
জাল টিকিট নিয়ে স্টেশনে এসেছেন অনেক যাত্রী। স্টেশনের গেটে টিকিট চেকিংয়ে জাল টিকিট নিয়ে ধরা পড়ছেন তারা। অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে দোকান ও অনলাইন পেজ থেকে এসব জাল টিকিট সংগ্রহ করছেন বলে জানান এই যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, যাত্রীর চাপ বাড়লেও টিকিট ছাড়া বা টিকিট চেকিং না করে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাল টিকিট পাওয়ার পর টিকিট চেকিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, অনলাইনে করা টিকিটের প্রিন্ট কপি নিয়ে যাত্রীরা স্টেশনের গেট দিয়ে ঢোকার সময় চেকিংয়ের মুখে পড়ছেন। সেখানে দেখা যায়, টিকিট চেকিংয়ের মেশিনে স্ক্যানিংয়ের পর মেশিনে থাকা টিকিটের তথ্যের সঙ্গে যাত্রীর নিয়ে আসা টিকিটের মিল নেই।
স্টেশনে থাকা টিকিট চেকাররা জানান, বিভিন্ন অনলাইন গ্রুপ ও কম্পিউটার দোকানগুলোতে জাল টিকিট সংগ্রহ করা হচ্ছে। কেউ অনলাইনে বাচ্চাদের একটা টিকিট কেটে সেই টিকিটকে ফটোশপে এডিট করে যাত্রীদের যার যেমন প্রয়োজন, সেখানে সিট সংখ্যা বসিয়ে পিডিএফ ফাইল আকারে যাত্রীদের কাছে বিক্রি করছেন। এতে যাত্রীরা এসব টিকিট কিনে প্রতারিত হচ্ছে।
স্টেশনে জাল টিকিট এনে ধরা পড়া মমতাজ উদ্দিন বলেন, ‘অনলাইনে টিকিট পাইনি বলে একটা দোকান থেকে টিকিট কেটেছি। আমি তো জানি না টিকিট জাল কিনা। বাড়ি যেতে হবে টিকিটের প্রয়োজন ছিল, টিকিট কেটে নিয়ে এসেছি। স্টেশনে এসে বুঝলাম টিকিটটা জাল। এখন কীভাবে যাব বুঝতেছি না। আমি ঢাকা থেকে একতা এক্সপ্রেস ট্রেনে সান্তাহার যাব গ্রামের বাড়ি ঈদ করতে।
জাল টিকিট নিয়ে আসা আরেক যাত্রী সোহেল রানা বলেন, ‘অনলাইনে অনেক চেষ্টা করে টিকিট কাটতে পারিনি। ফলে ফেসবুকের একটা গ্রুপ থেকে অনলাইনে টিকিট বিক্রির বিজ্ঞাপন দেখে সেখান থেকে সৈয়দপুরে যাওয়ার জন্য একতা এক্সপ্রেসে ট্রেনের টিকিট কেটেছিলাম। স্টেশনে টিকিট চেকিং করে বলে টিকিটটি জাল। আমরা তো সাধারণ যাত্রী বোঝার উপায় নাই কোনটা জাল কোনটা সঠিক ফলে, এক প্রকার বিপদে পড়ে গেছি বাড়ি যেতে এসে। এখন আবার স্ট্যান্ডিং টিকিট কেটে যেতে হচ্ছে। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি অর্থদ- হলো।’
তবে যাদের এ ধরনের জাল টিকিট থাকছে, তাদের রেলওয়ে কর্তৃপক্ষ ওই টিকিটে যেতে দিচ্ছে না। কেউ যদি যেতে চান, তাকে নির্দিষ্ট ট্রেনের স্ট্যান্ডিং টিকিট কেটে যেতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)