ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে, এ দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। ভবিষ্যতেও এ অবস্থান অটুট থাকবে।”
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা সহযোগিতা এবং কূটনৈতিক সমন্বয় আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। উভয় পক্ষ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীর কথা তুলে ধরে তাদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বিশেষ করে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রদানের অনুরোধ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পরামর্শ দেন।
রাষ্ট্রদূত প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরো সমন্বিত করা যেতে পারে। পাশাপাশি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসকে আবেদনের অনুলিপি পাঠানোর ব্যবস্থাও রাখার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ যাচাই-বাছাই বজায় রেখে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করার বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।
সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দীর্ঘদিনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সব সময় দৃঢ় সমর্থন জানিয়ে আসছে।
মন্ত্রী বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের এই নৈতিক ও রাজনৈতিক সমর্থন সব সময় অটুট থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কৃষি গবেষণায় বাংলাদেশ-চীন সহযোগিতা চুক্তি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)