বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫০ টাকায় ২৫ কেজি, খেত থেকে টমেটো তোলাই বন্ধ করেছেন কৃষক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, রাত ১২:৩১
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হতাশার ছাপ। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার পাশাপাশি বাজারজাতকরণের ব্যয় বেশি হওয়ায় অনেক কৃষক খেত থেকেই টমেটো তুলতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে খেতেই পচে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, যা কৃষকের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে টমেটো চাষ হলেও বাজারদর এতটাই কম যে উৎপাদন খরচও ওঠানো সম্ভব হচ্ছে না। চকলেঙ্গুরা গ্রামের কৃষক ফজলুল হক এক একর জমিতে ৪০ হাজার টাকা বিনিয়োগ করে টমেটো চাষ করেছিলেন।
শেষ সময়ে সেচের জন্য আরও ৩০ হাজার টাকা খরচ করেন। ভালো ফলন হলেও বাজারে দাম না থাকায় তিনি এখন পর্যন্ত মাত্র ৫ হাজার টাকার টমেটো বিক্রি করতে পেরেছেন। পাইকারি ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না, যার ফলে খেতেই পচে যাচ্ছে টমেটো।
একই পরিস্থিতির মুখোমুখি দুর্গাপুরের আরও অনেক কৃষক। আশিকুল ইসলাম ৬৪ শতাংশ জমিতে ৩০ হাজার টাকা খরচ করেও মূলধন ফেরত পাচ্ছেন না। আব্দুর রশিদ ৪০ শতাংশ জমির ফসল তুলতেই পারছেন না। এক ক্যারেট (২৫ কেজি) টমেটো খেত থেকে তুলে বাজারে নিতে ৪০ টাকা খরচ হয়, অথচ বাজারে তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৫০ টাকায়। লোকসানের বোঝা মাথায় নিয়ে অনেক কৃষক টমেটো তোলাই বন্ধ করে দিয়েছেন। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি টমেটোর দাম ২-৪ টাকা, খুচরায় ৮-১০ টাকা হলেও তা লাভজনক নয়। উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস জানান, স্থানীয় পর্যায়ে চাহিদা কম এবং বাইরের ক্রেতার অভাবে টমেটোর বাজারদর তলানিতে নেমেছে।
একই সংকট দেখা দিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জেও। রমজান মাসে সবজির চাহিদা কম থাকায় মাঠেই নষ্ট হচ্ছে টমেটো, বেগুন, পাতাকপি ও অন্যান্য ফসল। হতাশ কৃষকেরা ফসল তুলতে পর্যন্ত অনাগ্রহী হয়ে পড়েছেন। বাজারে দাম নেই বলে উৎপাদিত সবজি বিক্রির সুযোগও সীমিত। স্থানীয় কৃষকেরা জানান, কমলগঞ্জে টমেটো উৎপাদন বিপুল হলেও সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এখানে গ্রীষ্মকালীন টমেটো ৬৫ হেক্টর জমিতে এবং শীতকালীন টমেটো ১২০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
পতনউষার ইউনিয়নের কৃষক হেলাল মিয়া জানান, ৩০ শতক জমির টমেটো বাজারে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অথচ খেত থেকে তুলে বাজারে আনতে প্রতি কেজিতে ৩-৪ টাকা খরচ হচ্ছে। ফলে লাভ তো দূরের কথা, মূলধনও তুলতে পারছেন না।
দেশের বিভিন্ন অঞ্চলে একই সংকট স্পষ্ট। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং সংরক্ষণের অভাবে কৃষকের টমেটো চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি যথাযথ উদ্যোগ নেওয়া না হয়, তবে ভবিষ্যতে কৃষক টমেটো চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, যা সামগ্রিক কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৪ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৪ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৪ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৪ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৪ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৪ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৪ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৪ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৯ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৯ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৯ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৯ ঘণ্টা আগে