নিজস্ব প্রতিবেদক:
ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ভিড় করছেন ক্রেতারা। রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে বিএমএ ভবনের সামনে সচিবালয় মেট্রোরেলের নিচে টিসিবির ট্রাকের পেছনে দেখা যায় পৃথক দীর্ঘ লাইনে ২০০ জনের মতো নারী-পুরুষ ভিড় করছেন পণ্য কেনার জন্য।
সেগুনবাগিচা থেকে পণ্য কিনতে আসা একজন বলেন, দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ৪৫০ টাকায় তেল ডাল ও চিনি কিনলাম। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সংসারে খরচ বেড়েছে। এখান থেকে পণ্য কিনলে কিছুটা সাশ্রয় হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে দেশি পেঁয়াজ ও আদার দাম। কেজিতে পেঁয়াজের দাম ২০ টাকা আর আমদানি আদা ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও চাল, ডাল, তেল, রসুন, এলাচ, ময়দা ও ডিম, সবজির দামও বাড়তি। ১০ দিন আগেও দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা আর চায়না আদা ১৬০ টাকা আর ইন্ডিয়ান আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হয়।
দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকা, চায়না আদা ২৬০ থেকে ২৮০ টাকা আর ইন্ডিয়ান আদা ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, কয়েক মাস ধরে আমদানি করা পেঁয়াজ বাজারে নেই। দেশীয় পেঁয়াজের মজুতও কম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইলিশ ধরার ভরা মৌসুম চলছে বাংলাদেশে। তবে মৌসুমেও মিলছে না পর্যাপ্ত ইলিশ। বাজারে ক্রেতার নাগালের বাইরে ইলিশ। কিন্তু ইলিশের উৎপাদনস্থল বাংলাদেশের চেয়ে ভারতের কলকাতায় মাছটি অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে।
সেখানকার আমদানিকারকরা জানিয়েছে, মিয়ানমারের ইরাবতী নদীর ইলিশ আসছে পশ্চিমবঙ্গে।
কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল বলেছে, এই রাজ্যে মিয়ানমারের ইরাবতী নদীর ইলিশ আসছে। এক কেজির বেশি ওজনের এসব ইলিশ প্রতি কেজি দেড় হাজার রুপিতে বিক্রি হচ্ছে। গুজরাট ও মুম্বাই উপকূলের বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
দীর্ঘসময় ধরে বন্ধ থাকার পর কক্সবাজারের পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইনে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে এপারে। গত রোববার (১০ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রচ- গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা।
তাদের ধারণা, মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির সঙ্গে অন্য কোনও বিদ্রোহীগোষ্ঠীর সংঘাত সৃষ্টি হয়েছে। কারণ, ঘুমধুম সীমান্তের তুমব্রুর ওপারে আরাকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে। তবে হঠাৎ করে গোলাগুলির শব্দে বাংলাদেশ সীমান্ত বাকি অংশ পড়ুন...
শহীদুল্লাহ ফরায়জী:
২০২৪ সালের ৪ থেকে ৫ আগস্টের সকাল পর্যন্ত ঢাকার গণভবনে ঘটে এক নাটকীয় ও ইতিহাস নির্ধারণী ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উন্মোচন করেছেন- সরকার ও সামরিক শীর্ষ পর্যায়ের মধ্যে সেই উত্তেজনাপূর্ণ রাত ও সকালের ঘটনাগুলো।
৫ আগস্ট সকালে, শীর্ষ সামরিক নেতৃবৃন্দ যখন শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা থেকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন- ‘আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও।’
এই সংক্ষিপ্ত উক্তি শুধু সংকটকালের আবেগপ্রসূত প্রতিক্রিয়া নয়; এট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়া এবং তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
গত রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ছড়ানো এক ঘটনায় নিজাম উদ্দিনকে আন্দোলন বন্ধের শর্তে টাকা নিতে কথা বলতে শোনা গেছে। ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের এক ব্যক্তি নিজাম উদ্দিনের সঙ্গে ম্যাসেঞ্জারে কথোপকথন করছেন।
আফতাব জানতে চান, যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে তখন কী করবো?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ বর্মণের বিরুদ্ধে গত মার্চ মাসে শ্লীলতাহানির অভিযোগ যিনি তোলেন, তিনিও পুলিশের একজন সদস্য। কর্মরত আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হিসেবে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগে এভাবেই বর্ণনা দেন কর্মক্ষেত্রে নিজের শ্লীলতাহানির অভিজ্ঞতা।
শুধু ওই নারী পরিদর্শক নন, কর্মক্ষেত্রে নিজ বাহিনীর সদস্যদের দ্বারা শ্লীলতাহানির শিকার হচ্ছেন অনেক নারী পুলিশ সদস্য। অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বদলি-বিভাগীয় মামলার হুমকি, অশ্লীল ভাষা প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ৩২ শতাংশ মানুষ। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন চায় ১২ শতাংশ এবং জুনের মধ্যে নির্বাচন চায় ১১ শতাংশ মানুষ। আগামী বছরের ডিসেম্বরে অথবা তার পরে নির্বাচন চায় ২৫ শতাংশ মানুষ।
দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর চালানো এক জরিপে এ ফলাফল উঠে এসেছে। ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ পরিচালনা ও গবেষণা করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজ দেশ ভারতে আধার কার্ড প্রকল্পে আজীবন নিষিদ্ধ, আফ্রিকার কেনিয়াতে কোম্পানির ৯ পরিচালকের বিরুদ্ধে ঝুলছে গ্রেফতারি পরোয়ানা, ঘুষ ও অনিয়মের মাধ্যমে কাজ পাওয়ার অভিযোগ আছে শ্রীলঙ্কাতেও। এমনকি অভিযোগ আছে অর্থের বিনিময়ে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির। এরপরও সেই কোম্পানিকে দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের ড্রাইভিং লাইসেন্স ইস্যুর মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব। অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ফলে দেশের নাগরিকসহ গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার আশঙ্কা করছেন আইটি খাত সংশ্লিষ্টরাসহ নিরাপত্তা বিশ্লেষকরা।
জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টে মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছর ধরে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত, ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন, ১৬ বছরে গণতন্ত্রের মু বাকি অংশ পড়ুন...
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে শিক্ষার্থীদের আপত্তি ও দাবীর প্রতি অন্তর্র্বতী সরকার ভ্রুক্ষেপ না করায় এর প্রতিক্রিয়া জানিয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি- বিভিন্ন এনজিওর ফান্ডিংয়ে স্কুল সিলেবাসে শরীফ-শরীফার গল্প ঢুকিয়ে বাচ্চাদের মগজে ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে বৈধ করার অপচেষ্টা করা হয়েছিল।
জাতিসংঘের মানবাধিকার অফিসে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কিশোর ও তরুণেরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়ে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতা নিলয় মৃধা বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে থেকেছে ছাত্রদল। অথচ গোপনে জুলাই যোদ্ধাদের তালি বাকি অংশ পড়ুন...












