আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আগ দিয়ে এমন ঘোষণা দিলেন তিনি। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে (ভারত) ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন শাহবাজ।
শেহবাজ শরিফ জানান, ২০২৫ সালের ১০ মে একটি নতুন পাকিস্তান আত্মপ্রকাশ করেছে, যা যেকোনো শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দিতে সক্ষম।
তিনি পুনর্ব্যক্ত করেন, পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ও বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সাদা পাথরের পরিবেশ এখনও পর্যটনবান্ধব বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ। গতকাল বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে পর্যটকদের উদ্দেশ্যে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সাদা পাথরে আসুন। এখানকার পরিবেশ এখনো পর্যটনবান্ধব।
জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ের একটি সভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর বাস্তবায়ন শুরু হয়েছে। আশা করছি শিগগির চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার করে এখানে প্রতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে সার্বিক সংস্কার কার্যক্রম গ্রহণ করায় ব্যাংক অচল অবস্থা কাটিয়ে পুনরায় সক্ষমতা অর্জন করেছে। গত এক বছরে বেশকিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেয়ায় ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে।
আলাপকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান।
আনসার ডিজি বলেন, এ বাহিনী ও ব্যাংকের কর্মকর্তা-কর্ম বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর উত্তোলনের ঘটনা নিয়ে নতুন চক্রান্ত শুরু করেছে কথিত পরিবেশবাদীগ্রুপ। সিলেটে পাথর উত্তোলন নিয়ে স্থানীয় প্রায় সব রাজনৈতিক দলের একই অবস্থান হওয়া স্বত্ত্বেও কেবল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে ফ্যাসিবাদের দোসর একটি মিডিয়া মাফিয়া গোষ্ঠী ও পাথর আমদানি সিন্ডিকেট।
জানা যায়, সিলেটের সবক’টি পাথর কোয়ারীতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয়, সেই সাথে বিশাল জনগোষ্ঠীর কর্মসং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে নজরদারির যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে অন্তর্র্বতী সরকার। কমিটির প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কীভাবে, এসব যন্ত্র কোথা থেকে, কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরে নতুন জাতের পাট ‘সবুজ সোনা’ চাষ করে বেশ লাভবান হয়েছেন চাষিরা। বেশি উচ্চতা, কম সময় ও জলসহিষ্ণু হওয়ায় এ জাতের পাট চাষ লাভজনক। কৃষকেরা এ পাট চাষ করে ভালো ফলন পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, জেলাজুড়ে এ মৌসুমে ৮৬ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে এবার পাটের ফলন ভালো হলেও ব্যয় বেড়েছে বহুগুণ। জেলায় পাট চাষ হয় আবাদি জমির ৭৫ শতাংশের বেশি। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত আছেন অন্তত ৫ লক্ষাধিক কৃষক।
সালথা পাট চাষি সমিতির সভাপতি মোক্তার মোল্লা বলেন, নতুন জাতের পাট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিল্পে গ্যাসের নতুন সংযোগ না পাওয়ায় শত শত কারখানা উৎপাদনে যেতে পারছে না। ব্যাংক লোন নিয়ে কারখানা তৈরি করলেও উৎপাদনে যেতে না পারায় নানামুখী সমস্যায় পড়ছেন বিনিয়োগকারীরা। ফলে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছেন।
জানা গেছে, নতুন শিল্পে গ্যাস সংযোগের জন্য অসংখ্য আবেদন গ্যাস কোম্পানিগুলোতে জমা পড়ে আছে।
শিল্পের মালিকরা টাকাও জমা দিয়েছেন, কিন্তু সংযোগ পাচ্ছেন না। শিল্পে নতুন গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না অনেক কারখানা। গ্যাসের বদলে বিদ্যুৎ দিয়ে ৮ থেকে ১০ শতাংশ বেশি ব্যয়ে কারখানার উৎপাদন ধরে রাখতে হচ্ছে। আব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এ ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সচিবালয়ে যাওয়া শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলে তিনিও ছিলেন।
জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, আমাদের দাবি যৌক্তিক, এটা শিক্ষা মন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের গত এক বছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে এসেছে বড় পরিবর্তন। বৈষম্যমূলক প্লট-ফ্ল্যাট কোটাব্যবস্থা বাতিল, দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির তদন্ত, শহীদ পরিবার ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্পসহ জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রেস রিলিজ অনুযায়ী, রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট। এতে তলিয়ে গেছে ১৮ ইউনিয়নের ২৫টি গ্রাম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হওয়ায় এসব গেট খুলে দেয়া হয়। পানিবন্দী হয়ে পড়েছে দশ হাজার পরিবার।
পরিবারগুলো উঁচু স্থান ও আশপাশের স্কুল-কলেজের মাঠে আশ্রয় নিয়েছে। তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। সরকারিভাবে প্রথম দফায় কিছু ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
মহিষ খোচা, কালমাটি, গোবরধন, খুন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেত এলাকায় মন্দির নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের জমি বরাদ্দ কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে আইনী নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মেসবাহ উদ্দিন সুমনের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আইনী নোটিশ পাঠানো হয়।
নোটিশে সচিব বরাবর বলা হয় যে, খিলক্ষেত এলাকায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি মন্দির নির্মাণের জন্য নির্বাচন করতে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি- ।
প্রামাণ্য তথ্য অনুযায়ী, ০৭/০৭/২০২৫ তারিখে খিলক্ষেত সর্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্ বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
জেলার সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত মঙ্গলবার গভীর রাতে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার এলাকা দিয়ে তাদের পাঠানো হয়।
পরে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। আটকদের মধ্যে ১৩ জন নারী, নয়জন পুরুষ ও এক শিশু রয়েছে।
বিজিবি ও পুলিশ জানায়, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে স্থানীয়রা তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। খবর বাকি অংশ পড়ুন...












